ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আপনি এখন আমার হাতে জিম্মি। আপনার সকল কর্মকাণ্ডের রেকর্ড কিন্তু আমার হাতে। আর তাই মানসম্মন বাঁচাতে হলে প্রতি সপ্তাহে আমার লেখা ছাপতে হবে। তা না হলে আপনার গুণকীর্তন ভাবিসহ সব পাঠকের কাছে ফাঁস করে দেব। এখন আপনি কী করবেন সেটা এজ ইউর উইশ।সজীব আকন্দভাবলা, বেলাব, নরসিংদীপ্লিজ, আমার হয়েএই কাজটা একটু তাড়াতাড়ি করে দিন। অনেক দিন ধরেই আমি আপনার মতো কাউকে খুঁজছি। আপনি আগে কাজটা করুন, এরপর প্রতি সপ্তাহে কেন আমি প্রতিদিন রস+আলোতে আপনার লেখা ছাপানোর ব্যবস্থা করে দিবো।বি.স. ভাইয়া, আমার দুই ছোট বোন (শিশু ভাববেন না) দিনরাত শুধু হিন্দি সিরিয়াল দেখে। এমন বেশি দেখে যে মায়ের ভাষাও ভুলতে বসেছে। কথায় কথায় শুধু হিন্দি কথা বলে। আমি একটা শব্দও বুঝি না। এখন উপায় কী?জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনিও হিন্দি সিরিয়াল দেখা শুরু করতে পারেন। অথবা হিন্দি ভাষার ওপর একটা শর্টকোর্স করে নিতে পারেন। বি.স. ভাইয়া, আপনাকে একটা মূল্যবান কথা বলব। যা ভাবছেন তা কিন্তু না। না না, এটাও না। ওটাও না। কী যে বলেন, এমন কথা কি আমি বলতে পারি? একটু সহজ করে দিই, যা সন্দেহ করছেন তাও না। যা সন্দেহ করছেন না তাও কিন্তু না।সাইফুল ইসলামকুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া বুঝতে পারছি কোন বিষয়ে, ওটা তো আমি জানতাম। খুব মূল্যবান কিন্তু।