ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীঅনেক দিন পর আপনাকে লিখছি। কেমন আছেন আপনি? আশা করি ভালোই আছেন। সে জন্য যেটা করতে হবে, সেটা কি আপনি বুঝতে পারছেন?শায়লা ইয়াসমিনপটুয়াখালী।শরীর-স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন, আসল উদ্দেশ্যটা কী, বলে ফেলুন। লেখা ছাপানোর আবদার? দেখুন আবদার করবেন না। আমার কাছে লেখা ছাপানোর আবদার করে আজ পর্যন্ত কারো লেখাই ছাপা হয়নি। বি.স. ভাইয়া, বলুন তো, আপনি কেমন লোক? লেখা পাঠাতে পাঠাতে আমার টাকা শেষ। এবার আপনি আমার এই লেখা যদি না ছাপান, তাহলে আমি আপনার নামে থানায় মামলা করতে বাধ্য হব। মনে থাকে যেন।এম রুবেল আহমেদপার্বতীপুর, দিনাজপুর।আপনি জানেন, মামলা করতে কত টাকা খরচ হয়? আপনি বরং মামলা করার টাকাটা দিয়ে আরও কিছুদিন লেখা পাঠিয়ে দেখতে পারেন।ভাইয়া, এই রস আর আলোর মাঝখানে যোগ (+) না দিয়ে তো দিতে পারতেন রস-আলো বা রস/আলো বা রস╫আলো। এগুলো না দিয়ে রস আর আলোর মাঝখানে যোগচিহ্ন দেওয়ার পেছনে যুক্তি কী?সুলতানা আনজুমান কিশোরগঞ্জ।আজ যদি রস+আলো নামটা না হয়ে আপনি যেগুলো বলছেন ওগুলো রাখা হতো, তখন আপনিই আজ চিঠি লিখে অভিযোগ করতেন ‘রস+আলো’ কেন রাখা হলো না?