ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, এ কথা সর্বজনস্বীকৃত যে রস+আলোতে পাঠানো ভালো লেখাগুলো অবমূল্যায়িত হয়ে রন্ধনের জ্বালানি কিংবা ঠোঙা প্রস্তুতির কাজে ব্যবহূত হয়। তাই আমি চরম শঙ্কিত যে আমার লেখাগুলো কোনো দিন রস+আলোতে ছাপা হবে কি না। তাই আমার এই লেখা উৎসর্গ করছি সেসব ভালো লেখককে, যাদের লেখা রস+আলোতে এখনো ছাপা হয়নি।রিয়াজুল হাসানকাউনিয়া, বরিশাল শুধু উৎসর্গপত্র বলে আপনার চিঠিটি ছাপা হলো।সবজান্তাকে সমীপেষু না বলে মামা বললে দোষ আছে? যেখানে মামার খ্যাতি ঢাকা থেকে দেশব্যাপী বিস্তৃত সেখানে আমরাই বা পিছিয়ে থাকব কেন?আতিউর রহমানঢাকা কলেজ, ঢাকা কোনো সমস্যা নেই, যা খুশি একটা ডাকুন। প্রয়োজনে মাঝে মাঝে ভাগনেও ডাকতে পারেন। কিচ্ছু মনে করবে না ও।বি.স. ভাই, আপনি কি জানেন ইংরেজি ভাষার সবচেয়ে সর্বনাশা ও আবেদনময়ী বর্ণ দুটি কী? থাক, আর মাথা ঘামাতে হবে না। আমিই বলছি। এগুলো হচ্ছে I U। একবার এই দুটি বর্ণের মাঝে কোনো মেসেজ লিখে কোনো মেয়ের মোবাইলে পাঠিয়ে দিয়ে দেখুন।সঞ্জয় সরকারসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম ধন্যবাদ সঞ্জয়, এই রকম একটি যুগান্তকারী আবিষ্কারের জন্য। ডাকের মাধ্যমে আমি দেশের সবার কাছে তোমার এই আবিষ্কার পৌঁছে দিলাম। বাকিটা ওরাই দেখবে।