ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই পর্যন্ত রস+আলোতে যত ডাকযোগে ছাপা হয়েছে, সেগুলো দিয়েই তো ৪-৫টা রস+আলো তেলসংখ্যা ছাপানো যায়। শুধু কেন বাড়তি লেখা চান? আমাদেরও কষ্ট কম, আপনারও কষ্ট কম।মাজহারুল আনাম অশোকতলা, রেলগেট, কুমিল্লা বুদ্ধিটা আরেকটু আগে দিতেন! যা-ই হোক, ভবিষ্যতে আবার যখন তেলের অভাব পড়বে তখন দেখব। আসল কথা হলো, যে হারে তেলের দাম বাড়ছে, তাই বাড়তি লেখা কিছু তেল জমিয়ে রাখার কৌশল আর কি!বি.স. ভাইয়া, ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। কিন্তু প্রতি মাসে একটি করে তেলসংখ্যা বের করা যায়? যে হারে তেলের দাম বাড়ছে, বিকল্প উৎসের খোঁজ করা তো জরুরি হয়ে পড়েছে।মো. আবদুর রহমাননীলফামারী সরকারি কলেজ বিষয়টা খুবই চিন্তার। দুদিন পর পর যদি তেলের দাম লিটারে ৫-১০ টাকা বাড়ে, তাহলে সেটা অঙ্ক বইয়ের ওপর কী পরিমাণ চাপ সৃষ্টি করবে কে জানে!আপনার প্রতিবেশী সবজান্তাকে এখনো ‘কে হতে চায় কোটিপতি’তে দেখতে পাচ্ছি না কেন?সঞ্জয় সরকারকমার্স কলেজ, চট্টগ্রাম অনুষ্ঠানের আগেই সে জেনে গেছে সে গেলে সে-ই কোটিপতি হবে, তাই আর যায়নি আর কি!শুনলাম, গত ঈদের সময় গরু পাইকারি করে বেশ আয়-রোজগার করেছেন? তা আমাদের জন্য একটা পার্টি-টার্টি কিছুর ব্যবস্থা করেন।রফিকুল ইসলামবিশ্বনাথ, সিলেট পার্টি তো হয়েই গেছে। কোরবানির দিন দেশের সবাই মিলে যেটা করলেন, ওটা কী ছিল!