ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আগে রস+আলো পড়ে অনেক অনেক মজা পেতাম, আনন্দ পেতাম। কিন্তু এখন রস+আলো হাতে নেওয়া মাত্রই মাথায় হাত দিয়ে বলতে হয়, হায় হায় রস+আলো কেন সেই আগের মতো নাই?মীনা আকতারকাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ আসুন গান গাই, আহা! আগে কী সুন্দর দিন কাটাইতাম!বি.স. ভাইয়া, আমাদের দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে মন্ত্রীদের রদ-বদল করা হলেও আপনি দীর্ঘদিন একই পদে আসীন আছেন। বিষয়টা একটু কেমন না! দৃষ্টিকটু!! কিন্তু এভাবে আর কত দিন আপনি এই একই পদে আসীন থাকবেন?মুহম্মদ ওসমান গনিবরকল, ইসলামাবাদ, চন্দনাইশ, চট্টগ্রাম দুটো কারণ হতে পারে! হয় আমার দায়িত্বটা অতটা গুরুত্বপূর্ণ না, তাই এ নিয়ে কেউ-ই মাথা ঘামায় না। অথবা এতটাই গুরুত্বপূর্ণ এবং আমি এতটাই সফলভাবে দায়িত্ব পালন করছি যে বদলের কথা চিন্তায়ও আনা সম্ভব হচ্ছে না (নিজের ঢোল নিজেই পেটানো ভালো, তাইলে আর ফাটার ভয় নেই)।আমি নাচি তাক ধিনা ধিন তাক,দেশের মানুষ সবাই খুব ভালো থাক;আমি নাচি তাক ধিনা ধিন তাক,রস+আলোটা আরও অনেক দূর পথ যাক।নুসরাত জাহানউপশহর, সিলেট তুমি নাচো তাক ধিনা ধিন তাক,তোমার মতো সবাই সবার ভালোটাই চাক।