ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ! আমি এত কষ্ট করে কত দূর থেকে লেখা পাঠাই, আপনি ছাপান না কেন? দূর থেকে পাঠাই বলে লেখা পড়া যায় না, নাকি আপনার কাছে পৌঁছায় না?পারভেজসনগাঁও, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও আসলে আপনি এত দূর থেকে লেখা পাঠান, লেখা পৌঁছাতে পৌঁছাতে কালি ঝাপসা হয়ে যায়। বি.স. ভাইয়া, আপনাকে দিয়ে কিছুই হবে না। যেখানে চারজন বাংলাদেশি এভারেস্টে উঠে গেল, আর আপনি কিনা এখনো বসে বসে রস+আলো বের করে চলেছেন! রিফাত মাহমুদএমইএস কলেজ, চট্টগ্রাম আরে আপনি তো তাহলে ওদের এভারেস্টে ওঠার আসল রহস্য জানেনই না। ওরা রস+আলোতে লিখতে চেয়েছিল। কিন্তু আমি বললাম, লেখা ছাপানো যাবে না। এরপর তো মনের দুঃখে...। বাকিটা তো এখন ইতিহাস। এখন তো ওরা লেখা দেওয়ার আগেই পত্র-পত্রিকায় ছাপা হয়ে যায়!আমরা যারা একটু জটিল আর গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠাই, সেই প্রশ্নের উত্তর দেওয়া তো দূরে থাক, প্রশ্নটাই ছাপান না সবজান্তা। আমি নিশ্চিত, তাঁর কেরামতি ফাঁস হবে বলে আমার এই চিঠিটিও ছাপাবেন না। কী, ঠিক বলেছি বি.স. ভাইয়া?মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা চিঠিটা ছাপানোতে কী প্রমাণ হলো? আপনার হিসাব ও বিজ্ঞানে কিছুটা ভুল হয়ে গেছে। সবজান্তা সব প্রশ্নের উত্তর জানেন কিন্তু বিষয়টা তার মুডের ওপর নির্ভর করে। পৃথিবীর সব জ্ঞানী-গুণী মানুষই একটু মুডি হন, জানেন নিশ্চয়!