ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপ্রাইজবন্ড না পাওয়া এবং পূর্ণ ঠিকানা ছাপা হয়নি বলে অভিযোগ করেছিলাম ২০৬ সংখ্যায়। কিন্তু এ কি! আবার সেই ভুল! আমার থানা হচ্ছে ‘ফটিকছড়ি’ কিন্তু লিখেছেন হাটহাজারী! আবারও হয়রানি!মো. সুজাউদ্দিনবাজার মোড়, ফটিকছড়ি, চট্টগ্রাম হয়রান হওয়াকে আপনি খাটোভাবে দেখছেন কেন! আপনি যত হয়রান হবেন, ততই আপনার শরীর থেকে চর্বি ঝরবে। আপনি হবেন আরও ফিট। তখন আপনি আরও অনেক বেশি হয়রান হতে পারবেন।পেছনের সবকিছু বেমালুম ভুলে যাওয়া রোগটা কি আপনার পুরোনো? মাঝেমধ্যে দেখি ঘন ঘন পাঠকসংখ্যা বের করছেন। এরপর দীর্ঘদিন আর কোনো খবর নেই! কেন এমন হয়? চিকিৎসককে দেখিয়েছেন কখনো?পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর এই রোগটা আমার ইদানীং হয়েছে। এখন তো আরও বেড়ে গেছে। যাই হোক, আপনি যেন কী নিয়ে কথা বলছিলেন? বি.স. ভাইয়া, যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও আমার লেখা কেন ছাপা হয় না? লেখা ছাপার জন্য লেখার সঙ্গে তেল বা ঘুষ পাঠাতে হয় নাকি?আল-আমীনশ্যামলী, ঢাকা আইডিয়াটা খারাপ না। এত দিন কেউ এভাবে ভাবেনি। আপনিই প্রথম। এরপর থেকে তেল এবং ঘুষ দুটোই পাঠিয়ে দেবেন লেখার সঙ্গে। সঙ্গে কিন্তু পদ্মা সেতুর টাকাটা পাঠাতে ভুলবেন না।