ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীঅনেক ধৈর্য ধরেছি আর ধৈর্য ধরার সময় নাই। দিন দিন রস+আলোতে বিজ্ঞাপন বেড়েই চলেছে। একজন সুশীল পাঠক হিসেবে তা মেনে নিতে পারছি না।জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় ধৈর্য যখন ধরেছেন, আরেকটু ধৈর্য ধরুন। ধৈর্য ধরতে ধরতে একসময় দেখবেন আপনি নিজেই বিরক্ত হয়ে গেছেন। তখন আর বিজ্ঞাপন খারাপ লাগবে না। ১১ জুন রস+আলো প্রকাশ হওয়ার পর একটা সমস্যায় পড়েছি—আমার বন্ধুদের মধ্যে কেউই বিশ্বাস করছে না যে আমার লেখা রস+আলোতে প্রকাশ হয়েছে। এখন এই লেখাটি প্রকাশ করে আপনি ওদেরকে একটু জানিয়ে দিন যে আমার লেখা রস+আলোতে প্রকাশ হয়েছে।মো. মোমিনভালুকা, ময়মনসিংহ জানিয়ে দিলাম। আপনার বন্ধুরা যদি এর পরও বিশ্বাস না করে আপনি লেখা পাঠাতেই থাকুন। একদিন না একদিন ওরা বিশ্বাস করবেই। ডাকযোগে পাওয়া বিভাগের নিচে লেখা থাকে মতামতের জন্যসম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী। বিষয়টি অন্যের ঘাড়ে কাঁঠাল রেখে ভেঙে খাওয়ার মতো, তাই না?এ আর তোতাচৌবিলা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ জি, অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার মজাই আলাদা। আমাদের দেশের সরকারের দিকে দেখুন। তারা যদি অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে মজা না পেত তাহলে বারবার কেন ক্ষমতায় যেতে চায়?