ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপ্রতিভার বিস্ফোরণ ঘটিয়ে রস+আলো দুর্দান্তভাবে সেঞ্চুরি করে ফেলল। ডন ব্রাডম্যান বেঁচে থাকলে নিঃসন্দেহে বলতেন, ‘রস+আলো ঠিক আমার মতো খেলে (লেখে)।’ আসুন, ক্রিকেট ব্যাটের মতো রস+আলোর শততম সংখ্যাটি একবার উঁচিয়ে ধরি। জয় রস+আলো। সোহেল নওরোজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ময়মনসিংহ। উঁচিয়ে ধরার সময় সাবধান। আম্পায়ারের গায়ে যেন রস না পড়ে। ৯৯ সংখ্যায় ‘গালিভারের সফরনামা’ নামে যে অনুবাদ গল্পটি ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে, এটি পঞ্চম অধ্যায়ের ভাবানুবাদ। আসলে এটি গালিভারস ট্রাভেলস-এর প্রথম অধ্যায়ের ভাবানুবাদ।শাহনেওয়াজ আহমেদ ইংরেজি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।চার জায়গায় ভ্রমণ নিয়ে গালিভারস ট্রাভেলস চারটা পর্বে বিভক্ত। প্রতিটি পর্বে আবার বিভিন্ন অধ্যায় রয়েছে। যে লেখাটি প্রকাশিত হয়েছে সেটি প্রথম পর্বের (এ ভয়েজ টু লিলিপুট) পঞ্চম অধ্যায়েরই ভাবানুবাদ। লেখায় শুধু অধ্যায়ের নামটি উল্লেখ করা হয়েছে, পর্বের নাম উল্লেখ করা হয়নি। রস+আলো, আমি তোমার ১০০ টাকার প্রাইজবন্ডটি পুরো ২০০ টাকায় কিনতে চাই। পুরস্কারটি তাড়াতাড়ি পাঠিয়ে দাও।কাজল আহম্মেদ,আটঘরিয়া, পাবনা।এত সস্তায় আমি বিক্রি করবই না। একদাম ৫০ টাকা হলে ভেবে দেখতে পারি।