ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বলছি। আপনার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। আপনি নাকি যশোর থেকে পাঠানো কোনো লেখা ছাপাননা? কথাটি কি সত্যি! যদি সত্যি হয়, তাহলে তো বুঝতেই পারছেন! আর যদি মিথ্যা প্রমাণ করতে চান, তাহলেও তো বুঝতেই পারছেন কী করতে হবে?মো. আব্বাস উদ্দিনসরকারি এমএম কলেজ, যশোর জি না, বুঝতে পারছি না কী করতে হবে! আচ্ছা, কী করতে হবে? আপনাকে ঘুষ দিতে হবে? সরি, সামনে ঈদ। ঘুষ দেওয়ার মতো যথেষ্ট টাকা নেই।আপনার বিরুদ্ধে আমি আপনার কাছেই বিচার দিচ্ছি। আপনি কেন ডাকযোগে পাওয়ার নিচে লেখেন— মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। তাহলে কি আমার চৌদ্দগোষ্ঠী এর জন্য দায়ী? আপনখাড়ডহর বাজার, ময়মনসিংহ আমি তো বলিনি, কে দায়ী! বলেছি, সম্পাদক দায়ী নয়। আপনি তো দেখছি পলিটিশিয়ানদের মতো কথা বলছেন। যেটা বলিনি, সেটাই বলছেন! যা-ই হোক, ডাকযোগে পাওয়ার সব দায়দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন!