ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি দশম শ্রেণীর ছাত্র, কিন্তু বিয়ে করতে চাই। আমি রাজি থাকলেও বাড়ি থেকে কেউ রাজি হচ্ছে না। এখন আপনিই আমার শেষ ভরসা। আপনি যদি কিছু করতে পারেন। তা না হলে আমার এই ছোট্ট জীবনের দশম শ্রেণীর একটি ইচ্ছা অপূর্ণ থেকে যাবে।মো. শামীম হোসেনরূপদিয়া, কলাতলী, যশোর আপনি এই বয়সে এসে বিয়ে করতে চাইছেন, এ তো খুশির খবর। আগে মিষ্টি পাঠিয়ে দিন। আমরা মিষ্টি খেতে খেতে ভেবে দেখি আপনার জন্য কিছু করতে পারি কি না। বিজ্ঞাপনমুক্ত রস+আলো বের করা যায় না? নাকি ভালো মানের লেখা পান না বলেই বিজ্ঞাপন ছেপে পাতা ভরান? সমস্যা যদি সেটা হয় তাহলে বলেন। আমি কিছু লেখা পাঠিয়ে দিই। আরেকটা বিষয়, আমি কিন্তু সম্মানী ছাড়া লেখার কলম-কাগজও কিনি না।ওবনব্রাহ্মণবাড়িয়া আপনি ঠিক ধরেছেন। ভালো লেখা পাই না তো! তাই ভেবে দেখলাম বিজ্ঞাপন দেওয়াই ভালো। আর আমরাও ঘুষ ছাড়া কারও কোনো লেখা ছাপাই না। গত রাতে স্বপ্নে দেখলাম বাংলাদেশের সব ফোর টোয়েন্টিকে সারি বেঁধে দাঁড় করানো হয়েছে। হঠাৎ দেখি, আপনিও লাইনে দাঁড়িয়ে। এরপর ঘুমটা ভেঙে গেল। তারপর আর কিছু মনে নেই। আচ্ছা সেদিন এরপর কী হয়েছিল?স্বপ্নবাজশ্রীমঙ্গল, মৌলভীবাজার এরপর আর কি! সবার মধ্য থেকে আমাকে রস+আলোর সম্পাদক পোস্টটা আরও কিছুদিন ধরে রাখার জন্য অনুরোধ করা হলো!