ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোয় আমার লেখা ছাপানোর পর থেকে ছোটখাটো একটা আবদারের মধ্যে আছি। আমার বউ এমনিতেই রস+আলোর মস্ত বড় ফ্যান। আমার লেখা ছাপানোয় সে আপনাকে সরাসরি ধন্যবাদ দিতে চায়। বউয়ের এই সামান্য আবদার কি পূরণ করতে পারব না, ভাই?মো. আব্বাস উদ্দিনসরকারি এমএম কলেজ, যশোর কী আশ্চর্য, আমরা কি বলেছি পারবেন না? তা বলুন, কবে আসব? ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখছি, আমি গরুর মাংস খুব পছন্দ করি। এই যে মিস্টার, আপনার আজকের রাশিফলটা জেনে নিন। জোড়া লাগা কোনো সম্পর্ক আজ ভেঙে যেতে পারে। কাছে বা দূরের যাত্রায় সতর্ক থাকুন। না হলে যাদের লেখা ছাপেননি, তাদের লেখা ছাপতে হতে পারে। এমন একটা রাশিফলের জন্য আন্তরিক দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন, আমার কিছুই করার ছিল না। পুরো বিষয়টা গ্রহ-নক্ষত্র-উল্কা-ধূমকেতু-নীহারিকা-ব্ল্যাকহোল-কক্ষপথ-ছায়াপথ ইত্যাদির ওপর নির্ভর করে লেখা।মো. ইমরান হাসানবেড়া, পাবনা পৃথিবীর মানুষের ভাগ্য এসব মহাকাশের জিনিসপত্র দিয়ে হয়, তাই না? ওহ, আপনি দেখি সুদূর পাবনা থেকে বলছেন। তাইলে ঠিক আছে!বিস ভাইয়া, আপনার প্রতিবেশী সবজান্তা সাহেব শুধু সহজ প্রশ্নের উত্তর দেয়। সে কি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না? শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়টা আসলে তা নয়। সে কঠিন প্রশ্নের উত্তরই দেয়। কিন্তু উত্তর জেনে যাওয়ার পর মনে হয় প্রশ্নটা সহজ ছিল। পরীক্ষার পর বাসায় এলে যেমনটা মনে হয় আর কি?সেতু, না সাঁকো?জুনিয়র হাসানমরিয়ম ফার্মেসি, খান মার্কেট, বগুড়াএই সব কিছুই না, শুধু টাকা আর টাকা!আমি রাতারাতি জনপ্রিয় হতে চাই, কীভাবে সম্ভব?মো. সাইফুর রহমানসারা জুয়েলার্স, বন্দরটিলা, চট্টগ্রামপত্রপত্রিকা, টিভি চ্যানেলে খবর দিয়ে ওই রাতেই গায়েব হয়ে যান!দুর্নীতি আর রাজনীতির মধ্যে পার্থক্য কোথায়?প্রশান্ত মধুদশম শ্রেণী, কোটালীপাড়া, হরিণাহাটিঅবস্থানগত! তবে সেটাও খুব বেশি নয়, পাশাপাশিই বসে।বাংলাদেশ কিসে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে, না বিষে?মো. শাহীন রেজানয়াহাট, ফরিদগঞ্জ, চাঁদপুরবিষওয়ালা মানসিকতায়!কাঁচাবাজারে আগুন, তবুও দমকল বাহিনী নিশ্চুপ কেন?মো. মাহ্ফুজল হকরৌমারীবাজার, রৌমারী, কুড়িগ্রামবাজারের আগুনে আলু ঝলসিয়ে খাচ্ছে!উত্তর দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে?মো. মাহফুজুর রহমানমতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজএসব প্রশ্ন করার অধিকার আপনাকে যে দিয়েছে।সেরা প্রশ্নঅ্যাকসিডেন্ট হওয়ার পরই কেন রাস্তায় স্পিডব্রেকার, ফুটওভারব্রিজ হয়?মো. হাসান, ব্লক-সি, বাড়ি-৮৬, নতুন উপশহর, যশোরঠিক কোন জায়গায় হবে, সেটা নিশ্চিত হওয়ার জন্য!অভিনন্দন হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।