ডাকযোগে পাওয়া
ভাতিজা, আমি ডাক বিভাগ থেকে তোমার নিরব আঙ্কেল বলছি। বাবারে জনগণের চাপে আমরা তো চিড়ে-চ্যাপ্টা হওয়ার অবস্থা! ওদের অভিযোগ—এখান থেকে নাকি লেখাগুলো পাঠানো হয় না! একমাত্র তুমিই পারো ওদের উদ্দেশে কিছু বলে এই চিড়ার কল থেকে আমাদের রক্ষা করতে।মো. আব্বাস উদ্দিন, যশোর। প্রিয় পাঠক, বাজারে অনেক ভালো ভালো চিড়া পাওয়া যায়। এই গরমে দই-চিড়া খেতে অনেক ভালো। তাই বলে ডাক বিভাগের লোকগুলোকে চিড়া বানানোর কী দরকার! যান, বলে দিলাম।সেদিন স্বপ্নে দেখলাম, কোনো ফান ম্যাগাজিন সম্পাদক আমার লেখা ছাপাননি। তাই রাগে গজগজ করতে করতে ওই সম্পাদকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছি। এই মুহূর্তে সম্পাদকের চেহারা মনে করতে পারছি না। তবে নিশ্চিত, সেই সম্পাদক আপনি নন। কারণ, আপনি তো আমার লেখা ছাপাবেনই।জাহাঙ্গীর আলমহিলচিয়া, বাজিতপুর, কিশোরগঞ্জ। সেদিন আমিও একই রকম স্বপ্ন দেখলাম! তবে মানববন্ধন করতে আসা মানুষটির পাশে আর কাউকে দেখিনি। বেচারা কী বেকায়দায় না পড়েছিলেন! কাঁচুমাচু মুখটার কথা মনে পড়লে এখনো হাসি পায়!আপনি কেমন লোক বলুন তো? জিনিসটা ডেলিভারি দিলাম শনিবার, সেটা সোমবারেও দেবেন না! আপনার মতলবটা কী?ইমরান হাসানবেড়া, পাবনা। দুঃখিত, জিনিসটা আসতে আসতে পচে গিয়েছিল!