ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, আপনাকে আর ভালোবাসব না। ভালোবাসব রস+আলোকে। কারণ, নিঃস্বার্থ ভালোবাসায় চাওয়া-পাওয়ার হিসাব করা অর্থহীন। যান, আপনার সঙ্গে আড়ি!মো. সোবহানদালালবাজার, লক্ষ্মীপুর ঠিক বলেছেন, নিঃস্বার্থ ভালোবাসায় চাওয়া-পাওয়ার হিসাব করা যায় না। আমাকে কখনো আপনাদের কিছু দিতে দেখেছেন!বিস ভাইয়া, আপনার কাজের গতি বাংলাদেশের ডাক বিভাগের চেয়ে কোনো অংশে খারাপ না। তা না হলে কোনো লেখা পাঠালে তা ছাপাতে বছর পার হয়ে যায় কেন? যা হোক, রস+চিঠির উত্তর পাঠাতে পোস্টকার্ডে উত্তরগুলো ক্রমানুসারে লিখলে চলবে? জান্নাতসন্দ্বীপ হাউস, জিপিও, চট্টগ্রাম যেভাবে বলছেন, ওভাবে পাঠালেও চলবে। আবার যে অন্য উপায়ের কথা ভাবছেন, মনে মনে সেভাবে পাঠালেও চলবে। চাইলে আপনি সশরীরে এসেও উত্তরগুলো বলে দিয়ে যেতে পারেন!কী বলব আর, লজ্জার কথা! বলেই ফেলি। বড়ই অভাবে আছি। অনেক দিন টাকার জন্য একটা মানিব্যাগ কিনতে পারছি না। যদি একটা প্রাইজবন্ডের ব্যবস্থা করতেন, সেটা বিক্রি করে একটা মানিব্যাগ কিনতাম। প্রতিদিন ভার্সিটি যেতে হয় পকেটে টাকা নিয়ে। কী লজ্জা বলেন?জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সত্যিই, বিষয়টা অনেক লজ্জার। আপনি একটা কাজ করুন, সাহায্যের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান। তবে সাবধান! সোনালী ব্যাংক হলে পাঠানোর দরকার নেই।