ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআমি গোপন সূত্রে জানতে পারলাম, আপনার নাকি মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তার পরও আপনি এখনো কেন কাজ চালিয়ে যাচ্ছেন?মো. স্বাধীন শেখচাষাঢ়া, নারায়ণগঞ্জ ঠিকই বলেছেন, কিন্তু উপযুক্ত আর কাউকে পাওয়া যাচ্ছে না বলেই কিন্তু এখনো আমি চালিয়ে যাচ্ছি। তবে এটা ঠিক, অনুপযোক্ত লোকই এই পদের জন্য সবচেয়েউপযুক্ত! আমার প্রেমিকা জানে আমি ইংরেজি জানা একজন স্মার্ট ছেলে। কিন্তু আমি ইংরেজির ই-ও উচ্চারণ করতে পারি না। সামনের মাসে ওকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে খাওয়ার কথা। এখন আপনিই বলেন খাবারের মেনু পড়ব কীভাবে আর অর্ডারই বা দেব কীভাবে?মো. আব্বাস উদ্দিনযশোর মেনু আপনাকে পড়তে হবে কেন? শোনেন, এসব ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবকিছু ওর ওপরই ছেড়ে দেবেন। তা হলে ঝামেলা চুকে যাবে।ফুটবল সিজন এলেই একটা রোগ মাথাচাড়া দিয়ে ওঠে। রাতে যে-ই আমার সঙ্গে ঘুমাক, সে-ই লাথি খাবে। দিনে ফুটবল খেলাতেই এমনটা হচ্ছে। সামনে যদি কোনো দিন বিয়ে-শাদি করি তখন কী করব?জহিন উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয় সে ক্ষেত্রে আপনি এখন থেকে বেশি বেশি জব্বারের বলীখেলা অভ্যাস করুন। তা হলে আশা করি বিয়ের পর ফুটবল নিয়ে যে সমস্যার কথা ভাবছেন, সেটা আর হবে না।