ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আপনি যদি গণতন্ত্রমনা হয়ে থাকেন তা হলে আমাদের কথা শুনছেন না কেন? আমরা অধিকাংশ পাঠক বহুদিন ধরে বলছি, ‘সবজান্তা সমীপেষু’ বিভাগের প্রশ্নগুলো পাঠাতে পোস্টকার্ড পাই না! আপনি তবুও বারবার পোস্টকার্ডের কথা বলছেন! পেয়েছেনটা কী? পোস্টকার্ড কি বাসায় বানাব?আতিক রহমানহাইস্কুল সড়ক, বরগুনা আপনি চাইলে পোস্টকার্ড বাসায় বানাতে পারেন। শক্ত কাগজ কিনে সেটা পোস্টকার্ড আকৃতিতে কেটে তার ওপর দুই টাকার টিকিট লাগিয়ে তাতে সবজান্তার কাছে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন রস+আলোর ঠিকানায়। এরপর বিস্ময় নিয়ে অপেক্ষা করুন।বি.স. ভাইয়া আমার এমনিতেই ঘুম কম হয়। তা-ও যদি একটু হয় নিজের নাক ডাকার শব্দে নিজেরই ঘুম ভেঙে যায়, কী করি বলুন তো!জহির উদ্দীন লস্করলোপ্রবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবাই তো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে! কিন্তু আপনি অন্তত নিজের নাক কেটে নিজের ঘুম নিশ্চিত করুন।