ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া রস-এর সঙ্গে আলো এই নাম যুক্ত করাটা কতটা সার্থক হয়েছে, সেটা বলা মুশকিল কিন্তু পুরস্কার হিসেবে ম্যাংগো জুস (রস) এবং বিদ্যুৎ সাশ্রয়ী বাতি (আলো) প্রদানের মাধ্যমে সেটা সার্থক করা সম্ভব বলে আমি মনে করি।রিয়াজুল হাসানকাউনিয়া, বরিশাল দেখুন ম্যাংগো জুস বলে বাজারে যা খাচ্ছেন এগুলো কিন্তু ভেজাল। রস+আলো কোনোভাবেই তার পাঠকদের সাথে এত বড় প্রতারণা করতে পারে না। তাই আপাতত পুরস্কার যা ছিল তাই থাকবে। ওটাই সার্থক।বিস ভাইয়া বলে আর ডাকব না। ডেকে যদি সাড়াই না পাই তাহলে ডেকে কী লাভ? আর গোপন সূত্রে শুনলাম আপনার চেয়ারে কে নাকি সুপার গ্লু ঢেলে দিয়েছে, তাই উঠতে পারছেন না?ইমরান হাসানরেড়া, পাবনা জি, আপনি যা শুনেছেন সবই সত্যি। অনেক দিন ধরেই প্রকৃতি ডেকে যাচ্ছে তার ডাকেই সাড়া দিতে পারছি না, আর আপনার ডাক। আপনি পারলে কমোডওয়ালা একটা চেয়ার নিয়ে আসুন।বিস ভাইয়া, বিয়ে করলে নাকি ছেলেরা মৃত জীবন পায় আর মেয়েদের নাকি পুনর্জন্ম হয়? বিয়ে সর্বনাশ জেনেও কেন ছেলেরা নিজেদের এই সাংঘাতিক ক্ষতি করে?জহির উদ্দিন লস্করলোপ্রবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগে বিয়েটা করেন, তখন বুঝতে পারবেন কেন করে। শোনেন, বিড়ালের মতো সারা জীবন মিউ মিউ করার চেয়ে সিংহের মতো গর্জন করে এক দিন বাঁচাই উত্তম।