ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স ভাইয়া, বারাক ওবামার বিজয়ে তাঁর চেয়ে আমি বেশি খুশি হয়েছি। তাই আপনি আমার হয়ে রস+আলোর মাধ্যমে বেচারাকে শুভেচ্ছাটা পৌঁছে দিন। আমি একটু ব্যস্ত, সামনে নিজের দেশেই নির্বাচন তো!জহির উদ্দিন লস্করলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এত ব্যস্ততার মধ্যেও যে আপনি ওবামাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, তাতেই ওবামার চোখ জলে ভরে গেছে। তিনি এখন চোখের জল মুছতেই ব্যস্ত। বি.স ভাইয়া, শীতের মিষ্টি সকালের রোদের আমেজ নিচ্ছেন বসে, তাই না? বেশ ভালো আছেন। এই শীতটা তো মিস হয়ে যাচ্ছে, তবে আগামী শীতে অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। না আসলে কিন্তু খবর আছে!বায়েজীদশাহনাজ হল, বাকৃবি, ময়মনসিংহ আজকাল হলকেই বাসা-বাড়ি বলে ভালোই চালাচ্ছেন দেখছি। দাওয়াত দিয়েছেন বাড়িতে যাওয়ার আর ঠিকানা দিয়েছেন বিশ্ববিদ্যালয় হলের, এটা কেমনতর মশকরা হলো ভাই?আমার প্রাণের বি.স ভাইয়া, শুনলাম আপনি আর আপনার চেয়ারে বসতে চাচ্ছেন না! কিছু মনে না করলে আপনার ওই দামি চেয়ারটায় আমাকে বসিয়ে দিন। টেনশন নিয়েন না, আমিও আপনার মতো পাঠকের লেখাগুলো কেজি দরে বিক্রি করে আপনাকেও কমিশন দেব।মো. রুবেল আহমেদআমবাড়ী, দিনাজপুর দারুণ প্রস্তাব। দাঁড়ান এই বিষয়ে এর আগে যারা একই প্রস্তাব দিয়েছে তাদের সঙ্গেও একটু কথা বলে নিই। দেখি কমিশনটা কে কত দিচ্ছে!