ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, আমার লেখাটা ছাপিয়ে দিন, প্লিজ! ছাপালে আপনাকে আমার বাসার সামনের পেয়ারাবাগান থেকে পেয়ারা খাওয়াব (অবশ্য বাগানটা আমাদের নয়!)। রাজি হয়ে যান ভাইয়া, প্লিইইইজ!সজীব তালুকদারসাটুরিয়া, মানিকগঞ্জ। সজীব তালুকদারের বাসার সামনের পেয়ারাবাগানের মালিকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বাগানের পেয়ারা যে চুরি যায়, সে বিষয়ে নিশ্চয়ই আপনি ওয়াকিবহাল। এবার চোরকে চিনতে পেরেছেন তো?জানি, ঝাড়ি বা হুমকি দিয়ে লেখা পাঠালেই তা ছাপা হবে না। লেখাটা আগে অবশ্যই ছাপানোর উপযোগী হতে হবে। তাই ধৈর্য ধরে বসে থাকলাম। সবুরে নাকি মেওয়া ফলে!এস এম শাহীনফুলবাড়ি, নহাটা, মাগুরা। মেওয়া তো ফলল; তো এবার সব মেওয়া বাজারে বিক্রি না করে বন্ধুদেরও কিছু খেতে দিন।রাগ-অনুরাগ নাকি ভালোবাসা-সখ্যতার অনুষঙ্গ। তো আমি যদি এখন রেগে গিয়ে আমার হাতে থাকা রস+আলো ছিঁড়ে টুকরো টুকরো করি; এবং তা পুড়িয়ে সেই ছাই পানিতে ভাসিয়ে দিই, তাহলে রস+আলোর প্রতি আমার ভালোবাসা কতটা প্রকাশ পাবে?সোহেল নওরোজবাকৃবি, ময়মনসিংহ। পূর্ণাঙ্গ প্রকাশ হবে না। রস+আলো পোড়ানো আগুন দিয়ে যদি নিজে একটু ছ্যাঁকা খেতেন, তাহলে ভালোবাসার পূর্ণাঙ্গ প্রকাশ হতো।