ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীএখানেই ব্যাটসম্যানদের সঙ্গে রস+আলোর তফাত। ব্যাটসম্যানরা সেঞ্চুরি করে ব্যাট উঁচু করে, হেলমেট খুলে, মাঠে চুমু দেয় ইত্যাদি ইত্যাদি। আর রস+আলো? কীনীরবতার সঙ্গেই না তার সেঞ্চুরি পালন করল। নেই কোনো বাড়াবাড়ি। আমরা চাই এভাবেই সাদামাটাভাবে ডাবল, ট্রিপল সেঞ্চুরি করে যাক রস+আলো। সোহেল রানা সান্তাহার, বগুড়া।আপনার লেখা তো এমনিতে প্রায়ই ছাপা হয়। এত তৈল বিতরণ কেন করলেন বুঝলাম না। যা-ই হোক, আপনার উদ্দেশ্য সার্থক। এই চিঠি ছাপা হলো। ৯৯ সংখ্যার উদ্ধার তত্পরতা জটিল লেগেছে। ওটা কি আপনার গাড়ি ছিল? বি.স. ভাইয়া, অনেক দিনের সাধ ছিল আপনাকে দেখব। সাধ মিটেছে আমার। সত্যি, দারুণ স্মার্ট আপনি। পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর।আমাকে কোথায় দেখলেন? মেহেরপুরেও কি চিড়িয়াখানা আছে নাকি?৯৯ সংখ্যায় তো আমাকে একটা শর্ট লেকচার দিলেন, ঘুষ অপেক্ষা হুমকি ভালো। তাই আপনার জন্য শুধু হুমকি আর হুমকি। আমার নাম যদি আর একবার ‘সুচিত্র’ থেকে ‘সুচিত্রা’ হয় তবে...। (বুঝতেই পারছেন, আমার কান্না চলে আসবে, কারণ আমার বিভাগে যে একজন সুচিত্রাও আছেন!) সুচিত্রা দাসগণিত বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়আহ্হা। এবারও দেখি ভুল করে সুচিত্রা ছাপা হলো। পাঠক, ওপরের নামটি আপনারা সুচিত্রার বদলে সুচিত্র পড়বেন।