ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, কেমন আছো তুমি? ভালো তো? অনেক দিন তোমাকে কোনো লেখা পাঠাই না। তাই ভেবেছ ভুলে গেছি? তাই কি কখনো হয়? ভালো থেকো!শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাই কি হয়, তোমাকে ভুলে যাব!! ওকে ভালো থেকো।বিস ভাইয়া, একটা জটিল সমস্যায় পড়ছি। আশা রাখি সমাধান দেবেন। ‘ও’ আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে। কিন্তু বিয়ের সময় বউয়ের নমিনি দেব কাকে খুঁজে পাচ্ছি না। এখন কী করি?মো. রোকনুজ্জামানকাচিঝুলি, ময়মনসিংহ একটু ভালো করে খুঁজে দেখেন। আশপাশে ‘এ’, ‘ঐ’ কিংবা ‘ঔ’-কে পেয়ে যাবেন নমিনি হিসেবে।বিস ভাইয়া, আমি সবজান্তা সমীপেষু বিভাগে ১৮৩, ১৮৫ ও ২১৯-তম সংখ্যার সেরা প্রশ্নকারী। কিন্তু আমার প্রাইজবন্ড কই? যদি আমার প্রাইজবন্ড না দেবেন, তবে আশা দিয়ে রেখেছেন কেন? খোলাখুলি বললেই তো পারেন। আমাকে দৈনিক পিয়নের কাছে যেতে হয় না।এস এম শাহীনফুলবাড়ী, নহাটা, মোহাম্মদপুর, মাগুরা  এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা সত্যিই দুঃখিত। তবে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি জানাচ্ছি। আশা করি, অন্য যাঁরাও এখনো প্রাইজবন্ড পাননি, আপনারাও অতিশিগগিরই প্রাইজবন্ড পেয়ে যাবেন। এত দিন ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।