ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, আপনি খুব সৎ, পরোপকারী ও ন্যায়বিচারক। তাই আপনি আমার লেখাটি ছাপাবেন আমার বিশ্বাস। আমি জানি আপনি সবার বিশ্বাস রাখেন। আজকাল চাপাবাজি ছাড়া কোনো কিছু হয় না। এ অবস্থায় কী করি বলুন তো?রায়হান আহমেদপারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা দেখুন, আমাকে কিন্তু এসব বলে আপনি লেখা ছাপিয়ে নিতে পারবেন না। আমি অতীতেও এভাবে লেখা ছাপিনি, ভবিষ্যতেও ছাপব না। বর্তমানে ছেপেছি শুধু আমার সম্পর্কে আপনার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য।প্রিয় বিস ভাইয়া, কেমন আছেন? জানি না আমার লেখা ছাপা হবে কি না। যদি হয়েই থাকে তাহলে আমি জানতে চাই যে রসচিঠির উত্তর, সবজান্তা সমীপেষু এবং অন্যান্য প্রশ্ন, মতামত, পরামর্শ ইত্যাদি পোস্টকার্ডে লিখলে তার উত্তর দেওয়া হবে কি? বিশেষ করে রসচিঠির উত্তর? ক্লিনটন কুমার বিশ্বাসসরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, মাগুরা অবশ্যই। আমরাও চাই সবাই সবকিছুতে পোস্টকার্ড ব্যবহার করুন। খাম খুলতে বড্ড ঝামেলা। আর খামে পাঠালে ওজনেও বেশি হয় বলে ডাক বিভাগেরও প্রচুর কষ্ট হয়। প্লিজ পারলে এখন থেকে সবাই যেকোনো লেখা পাঠাতে পোস্টকার্ড ব্যবহার করবেন।বিস ভাইয়া, এক বছর ধরে লেখা পাঠাচ্ছি। আমার লেখার মান কি এতই খারাপ যে ছাপানো হয় না? আপনার সুনজরের আশায় আছি। দয়া করে এই অধম বান্দার আরজি গ্রহণ করবেন। আমার আর কোনো অভিযোগ নেই।এম এন সালেহ বায়েজীদবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ আরে না রে ভাই। আপনার লেখার মান অনেক ভালো। পাঠকের মাথার ওপর দিয়ে ফ্লাই করবে ভেবে ছাপি না। আপনি লেখা পাঠাতে থাকেন। যেকোনো দিন ছাপা হয়ে যাবে। আরে আমি থাকতে আবার ভরসা কিসের?