ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, মানিকে মানিক চেনে আর রতনে চেনে রতন! তাই তো আমি রস+আলো নিয়মিত পড়ি এবং লেখা পাঠাই। আমার লেখা ছাপা হলে পাঠকও বুঝবে, আপনিও...।মো. রোকনুজ্জামানআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ আমি মানিক ও রতন দুজনকেই চিনি। অনেক দিন আমরা একসঙ্গে কাজ করেছি। তার পরও আপনার লেখাটা ছেপে দিলাম, যাতে পাঠক অন্তত আপনাকে চেনে।পাঠকদের এতটা অবমূল্যায়ন করা উচিত না। পাঠকেরাই যে আপনাদের সব—এই সত্যটা বোধ হয় এখনো উপলব্ধি করতে পারেননি। না হলে একটা পাঠকসংখ্যা বের করতে এত দিন সময় লাগে? সুলতানা জান্নাতপূর্বমাদারবাড়ি, জিপিও, চট্টগ্রাম পাঠকদের অবমূল্যায়ন করার দুঃসাহস কারও নেই। তবে মূল্যায়ন করার সাহস আছে। একটু ধৈর্য পরীক্ষা হচ্ছে, এই আর কি! শিগগির পাঠকসংখ্যা বের হবে। অনেক লেখা পেয়েছি। বাছাই পর্ব শেষে ছাপা পর্ব শুরু হবে। পাঠকসংখ্যা বের করার কোনো প্রয়োজন নেই। কারণ, পাঠকসংখ্যা বের করলে নিয়মিত লেখকের বস্তাপচা লেখাগুলো পাঠকের কাছে পৌঁছাতে পারবে না। প্লিজ, তাদের স্বার্থেই পাঠকসংখ্যা বের করবেন না।রফিকুল ইসলাম বিশ্বনাথ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ, সিলেট আপনার লেখার মর্মার্থ জানতে আমরা গিয়েছিলাম একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে। তাঁর ভাষ্যমতে, আপনি আসলে বলতে চেয়েছেন, বি.স. ভাইয়া, প্লিজ পাঠকসংখ্যাটা বের করুন। আমরা নিয়মিত লেখকদের এত চমৎকার লেখা পড়ার পর মাঝেমধ্যে নিজেদেরও লিখতে ইচ্ছে করে।