ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোতে যাঁদের লেখা ছাপা হয় না, তাঁদের জন্য কি একটি বিভাগ চালু করা যায়? যেখানে তাঁরা অন্তত তাঁদের প্রতিবাদ, ক্রোধ আর নিন্দা প্রকাশ করতে পারেন। এতে আমি মনে করি, অগণিত সুবিধাবঞ্চিত লেখক উপকৃত হবেন।মো. নাজিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী আপনি মনে হয় মনোযোগ দিয়ে রস+আলো পড়েন না! পড়লেই বুঝতে পারতেন, এখানকার প্রতিটি বিভাগই সেসব লেখকদের জন্য, যাঁদের লেখা কখনো ছাপা হয় না। যা ছাপা হয়, তা আসলে তাঁদের প্রতিবাদ, ক্রোধ আর নিন্দারই বহিঃপ্রকাশ।পৃথিবীতে বুদ্ধিমানেরা কেন বেঁচে আছেন, জানেন? বোকাদের চিঠি লেখার জন্য। আর বোকারা কেন বেঁচে আছেন, জানেন? হা হা হা! বুঝতেই পারছেন, বসে বসে সেই চিঠি পড়ার জন্য!মাজহারুল আনাম, অশোকতলা রেলগেট, কুমিল্লা আপনার চিঠির উত্তরে একটা চিঠি লিখলাম। চিঠিটা নিশ্চয়ই বসে বসে পড়ছেন আপনি! হা হা হা!আমি আপনার চাচার বাবার দাদার মামির ছেলে বলছি। আপনি আমার কত কাছের মানুষ, তাই না? সে জন্য এখন থেকে আমার লেখাগুলো রস+আলোতে ছাপাবেন, প্লিজ।মো. ইমরান হাসান, বেড়া, পাবনা প্রথমেই বলে রাখা ভালো, আমার মায়ের বাবার ছোট ছেলের একমাত্র দুলাভাইয়ের বাবার কোনো ভাই ছিল না!