ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবিস ভাইয়া, শুনেছি আপনি নাকি দাতা। আমার জরুরি ভিত্তিতে প্রচুর টাকার দরকার। নিচের ঠিকানায় পাঠিয়ে দিলে খুশি হব।নেপাল, শিবগঞ্জ, ঠাকুরগাঁও জি ভাই, আজই নেপালে কিছু টাকা পাঠিয়ে দিয়েছি। আপনি পেলে জানাবেন। নিশ্চয় পেয়ে অনেক খুশি হবেন।ভাইয়া, শীতের শুভেচ্ছা। নিশ্চয় গরম কাপড় কিনে ফেলেছেন। সেই সঙ্গে খেজুরের রস আর গরম গরম ভাপা পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল। সঙ্গে ভাবিকেও নিয়ে আসবেন! আপনাদের দিয়ে একটা ভাপা পিঠার দোকান উদ্বোধন করাতে চাই!মির্জা ফখরুল ইসলাম, আটোয়ারী, পঞ্চগড় আসব যখন একটা ভাপা পিঠার দোকান কেন, সঙ্গে আরও কিছু শুরু করুন। সবই উদ্বোধন করে দিয়ে আসব।