ডাকযোগে পাওয়া
পাত্র চাই!মা-বাবার একমাত্র সন্তান, ঢাকায় বাড়ি, সম্ভ্রান্ত পরিবার, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সুশিক্ষিত, স্মার্ট, গায়ের রং ফরসা, সৎ, ধার্মিক, স্বল্পভাষী, কেনাকাটায় পারদর্শী, সেলাইসহ হাতের কাজে দক্ষ, রান্না করতে ভালোবাসে এমন গুণাবলিসম্পন্ন পাত্র চাই।মো. রোকনুজ্জামানকাঁচিঝুলি, ময়মনসিংহ।এত্তগুলো পাত্র একসঙ্গে কী করবেন? বিস ভাইয়া, শুনেছি আপনি নাকি মাঝেমধ্যে মেন্টাল হাসপাতালে মাথা চেক করাতে আসেন? এতে আপনার ভিজিটসহ অনেক টাকা খরচ হয়! আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর আপনার আর কোনো টাকা লাগবে না। শুধু আমার নম্বরে একবার ফোন করবেন।নেপাল চন্দ্র রায়সরালী, শিবগঞ্জ, ঠাকুরগাঁও। অবশ্যই ফোন করব। আপনি যে ফোন নম্বরটা আমাকে দেননি; আমি ওটাতেই ফোন করব। মজার বিষয় কী জানেন, ওখানে গেলে সবাই আপনার মতোই কথা বলে।দারুণ একটা স্বপ্ন দেখলাম গত রাতে। যেখানে আমি দৈনিক শেষ আলো পত্রিকার সম্পাদক আর আপনি সাধারণ একজন পাঠক আর লেখক। আপনি আমাকে প্রায়ই তেলসমেত লেখা পাঠান আর আমি সেটা না ছেপে বড়ই মজা পাই। কেন এমন দেখলাম, বলুন তো?মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা। যা দেখেছেন দেখেছেন। এভাবে পাবলিক প্লেসে সেটা আবার বলতে হয়। আপনার পত্রিকায় আমি আরেকটা লেখা পাঠিয়েছি, প্লিজ ছাপাবেন। (সরি, আমিও মনে হয় স্বপ্ন দেখছিলাম!)