ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআমি একটা সূত্র আবিষ্কার করেছি। সূত্রটি হলো, ৩৫ বছরের পর থেকে বয়স ও চুলপড়া পরস্পরের সমানুপাতিক। কিন্তু সমস্যা হলো অল্প বয়সেই আমি এই সূত্রের প্রমাণ হয়ে যাচ্ছি। কী করা যায় বলুন তো?শুভংকর দত্তরসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।সূত্র তো ঠিকই আছে। আপনি হয়তো বা জানেনই না যে আপনার বয়স ৩৫ হয়ে গেছে। এত দিন মেয়েরা বয়স কমায় জানতাম, এখন দেখছি ছেলেরাও!এই ভালোবাসা দিবসে একটি মেয়েকে ভালোবাসি বলতেই সে জবাবে আমায় কী বলল জানেন? সে নাকি আমার ঘাড় ভেঙে ফেলবে। আমি তার কথায় ভীষণ ভয় পেয়ে গেলাম। বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, আমার একটাই মাত্র ঘাড়। এটা যদি ভেঙে ফেলে, আমি চলব কী করে, আর রস+আলোতেই বা লিখব কী করে? তার সামনে যেতে পারছি না ভয়ে। ভাইয়া, কী করব আমি?জহির উদ্দীনলোকপ্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়?দিবসটা ভালোবাসার হোক আর যারই হোক, এমনি একটা মেয়েকে আপনি ‘ভালোবাসি’ বলে ফেললেন? না জহির, এটা আপনি একদমই ঠিক করলেন না। আপনার ঘাড় ভাঙার অধিকার তার অবশ্যই আছে। আর ইয়ে, তার ফোন নম্বরটা আমাকে দিন, দেখি কথা বলে আমি তাকে বুঝিয়েসুজিয়ে আটকাতে পারি কি না।রস+আলোর সব সংখ্যাই পাঠকদের। বি.স. আপনি মন খারাপ করবেন না। আপনার জন্যএকটা সংখ্যা বের হবে ১৪ মার্চ, ২০১৬ তারিখে। জি, ৪২০তম সংখ্যা।সুচিত্র দাশকুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।