ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীসেঞ্চুরি সংখ্যার দুর্ধর্ষ লুডু গেমটা দুর্ধর্ষ হয়েছে। এ পর্যন্ত আমি ৩৬ বার খেলতে গিয়ে ১৬ বার হাসপাতালে গিয়েছি। একবার তো ক্রসফায়ারে পড়েও বেঁচে গেছি। পারভেজ, স্টেডিয়ামপাড়া, মেহেরপুর।প্রথম বাঙালি হিসেবে ক্রসফায়ারে পড়েও বেঁচে যাওয়ায় আপনাকে অভিনন্দন।মেঝেতে পড়ে থাকা প্রথম আলোটা তুলে নিলাম। আজ রস+আলো দিয়েছে। বের করলাম ওটা। কেন জানি মনে হলো আজ আমার লেখা ছাপা হয়েছে। চোখ বন্ধ করে চলে এলাম একেবারে শেষ পাতায়। কী বলেন বি.স. ভাইয়া, আমি কি চোখ খুলব?মুহম্মদ আহসান হাবিবগোলাপবাগ, জামালপুর।আমার তো মনে হচ্ছে আপনার এখনো বয়স হয়নি, তাই চোখও ফোটেনি।চোখ ফোটা পর্যন্ত অপেক্ষা করুন।রস+আলোর ১০৩ (এক সতিন) সংখ্যা প্রকাশের পর আমি দেখলাম একটা সুন্দরী মেয়ে (খুব সম্ভব মিসেস বি.স.) ঝাড়ু হাতে বি.স.কে দৌড়ানি দিচ্ছে আর বলছে, আজ তোমার এক দিন কি আমার এক দিন, এখনই এক সতিন। আর বি.স. তার লেজ তুলে পালাচ্ছে। নাটকের দ্বিতীয় দৃশ্য জানতে আগ্রহী। জোবায়ের আহমেদ, মণিপুরীপাড়া, ঢাকা। ১০১ (রসগোল্লা) সংখ্যাটি পড়ে খুবই আশ্চর্য হলাম। এই সংখ্যাতে কোনো লেখকের লেখাই ছাপা হয়নি। সবই পাঠকের লেখা। রাজু আহমেদতানোর, রাজশাহী