ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপ্রিয় রস+আলো, প্রতি সোমবারের মতো ফুটেছো আজও তোমার বর্ণিল ২৪টি পাপড়ি নিয়ে। ফুটেছো তোমার শুভানুধ্যায়ীদের আনন্দ দিতে। কিন্তু তোমার আটটি পাপড়িতে পোকার (বিজ্ঞাপন) আক্রমণের চিহ্ন। ইস্ কীকষ্ট, কী অসহ্য ওই লোভী পোকাগুলো। অন্যসব পাপড়ি কীচমত্কার, রসে পরিপূর্ণ। কোন কোম্পানির স্প্রে ব্যবহার করলে পাপড়ি পোকার আক্রমণমুক্ত হবে? আতিক রহমানহাইস্কুল সড়ক, বরগুনা।চাঁদেরও কলঙ্ক আছে। আর এটা তো মামুলি রস+আলো। সহ্য করুন। কী আর করবেন। তাঁদের টাকা আছে, টাকার গরম তো তাঁরা দেখাবেনই। ঘৃণার উল্টো পিঠেই থাকে ভালোবাসা। তাই, রস+আলোয় বিজ্ঞাপন দেখলেই যাদের মাথায় রক্ত চড়ে যায়, তাঁরা প্রতিবাদ না করে আরও বেশি ঘৃণা করুন। দেখবেন একসময় এসব বিজ্ঞাপনের প্রতিও ভালোলাগা জন্মে যাবে।সোহেল নওরোজআশরাফুল হক হল, বাকৃবি, ময়মনসিংহ।রস+আলো দেখলেই যাঁদের বিরক্ত লাগে তাঁরা বিরক্তি ঝেড়ে ফেলে রস+আলোকে ঘৃণা করতে শুরু করুন। তাহলে একসময় রস+আলোকেও ভালো লাগতে শুরু করবে।বি.স. ভাইয়া, আমার আপনাদের মানে রস+আলোর কাছাকাছি থাকার খুবই ইচ্ছা। কিন্তু কী করব, আমি চাইলেও পড়ালেখা আমাকে ছাড়ে না। আচ্ছা, সিএ ভবনের আশপাশে কি দখল করার মতো কোনো খাস জমি হবে? তাহলে কলেজ আর বাসা ওখানে প্রতিস্থাপন করে ঢাকায় চলে আসতাম। রেজওয়ানা আফরিনএমএম কলেজ, যশোর। পুরো দেশটাই তো সরকারের। নজর বড় করুন। পুরো দেশ দখল করে কলেজ আর বাসা স্থাপন করুন।