ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবাবা বি.স.,আশীর্বাদ লইবা। দেখিতে দেখিতে কত্ত বড় হইয়া গিয়াছ। এই তো সেদিন তুমি মুখে আঙুল নিয়া চুষিতে, আর এখন নাকি কাগজের ব্যবসায় নামিয়া আঙুল ফুলিয়া কলাগাছ হইয়া উঠিয়াছ? লোকমুখে শুনিলাম, নানা ছলনা করিয়া তুমি মানুষের নিকট কাগজ চাও আর সেই কাগজ সের দরে বিক্রি কর। ভালো বাবা, ভালো! আশীর্বাদ করি, শুধু কলাগাছ না, তুমি আম, কাঁঠাল, বটবৃক্ষ হইয়া ওঠ। ইতি, তোমার পিতৃবন্ধু— তানভীর সিরাজশান্তিবাগ, জামালবাগ। আংকেল, আপনার চিঠি পেয়ে অত্যন্ত খুশি হইয়াছি। কিন্তু আপনি গত বছর আমার কাছ থেকে যে দশ টন কাগজ কিনিলেন, সেই কাগজের দাম পরিশোধ করিতে কেন গড়িমসি করিতেছেন তাহা বুঝিতে পারিতেছি না। ভাইয়া, আপনি আমার লেখা না ছাপিয়ে ছাপিয়ে আমার জন্য বি.স.-এর বদলে বিষ হয়ে গেছেন। এই লেখাটিও যদি না ছাপেন তবে নিজের নিরাপত্তার কথা ভেবে আপনার কাছ থেকে আমি দূরে থাকতে বাধ্য হব। আবদুল্লাহ আল মাহমুদসরকারি কলেজ, দিনাজপুর।দূরে থাকলেও সমস্যা নেই। কারণ আমরা জানি, অতি প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।ছেলেটির নাম রস। মেয়েটির নাম আলো। ওরা দুজন দুজনকে ভালোবেসে শপথ করেছে, সপ্তাহে অন্তত ২৪ ঘন্টা ওরা একসঙ্গে কাটাবে। কিন্তু ভিলেন বিজ্ঞাপন ওদের মাঝে বারবারই বিচ্ছেদের দেয়াল তৈরি করে। কিন্তু কেন, কেন, কেন? গডফাদার বি.স., এর একটা সমাধান করুন। তাহলে রস+আলোর বিয়েতে আপনি দাওয়াত পাবেন। রেজওয়ানা আফরিনএমএম কলেজ, যশোর।