ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোর ১০৪তম সংখ্যায় আমি একটা জটিল সমস্যার সমাধান চেয়ে আপনাকে চিঠি লিখলাম। আর আপনি কিনা সমাধানে বললেন, ওর নাকি আমার ঘাড় ভাঙার অধিকার আছে। বি.স., আপনার কথায় আমি গভীর শোক প্রকাশ করছি। পাঠকেরাও হয়ত করেছেন। আপনি ছেলে হয়ে দলের লোকের সঙ্গে শেষে বেঈমানি করলেন? জহির উদ্দীন লোক প্রশাসন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমি সব সময় নারী জাতির পক্ষে। বি.স. ভাইয়া, কেমন আছেন? উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ভদ্রতাবশত এই প্রশ্ন করলাম। যে কারণে চিঠি লিখছি, সেদিন স্বপ্নে দেখলাম, আপনি সম্পূর্ণ সুস্থ শরীরে ইহলোক ত্যাগ করেছেন এবং আমাকে রস+আলোর বি.স. হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। স্বপ্নটি সত্যি নাকি মিথ্যা বুঝতে পারছি না। মোহাম্মদ মুহিবুল্লাহচট্টগ্রাম ভেট. ও অ্যা. সায়েন্স বিশ্ববিদ্যালয়।স্বপ্নটি সম্পূর্ণ মিথ্যা। কারণ, পড়ালেখা জানে এমন কাউকে এই দায়িত্বে বসানো হয়না। আপনার চিঠি লেখা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে আপনি পড়াশোনা জানেন, মূর্খ নন। দাদা, জরুরি একটা কাজে হঠাৎ করেই চাঁদে যেতে হচ্ছে বেশ কয়েক সপ্তাহের জন্য। ওইখানে কি রস+আলো পাওয়া যাবে? যদি না পাওয়া যায়, তবে কি আমার জন্য চাঁদে রস+আলো সরবরাহ করা যাবে? ভিসা পাসপোর্ট, রকেট টিকিট সব আমি নিজেই ব্যবস্থা করব। প্লিজ ভাইয়া, না করবেন না। রস+আলো ঠিক অক্সিজেনের মতো। ঝরাপাতানোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ। আপনি তো রস+আলো নিজে পড়তে পারেন না। পড়ে শোনানোর জন্য নিশ্চয়ই কাউকে লাগবে। আমাকেও নিয়ে যান।