ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইয়া, এত লেখা পাঠাই, কিন্তু রস+আলোকে চোখের সামনে ধরলে নিজেকে খুঁজে পাই না। কবে নিজেকে খুঁজে পাব জানালে ভীষণ খুশি হব। আশিকুর রহমান কলেজপাড়া, রংপুর। নিজেকে খুঁজে পেতে সামনে রস+আলো মেলে না ধরে আয়নার সামনে গিয়ে দাঁড়ান। নিজেকে তো খুঁজে পাবেনই, সঙ্গে বিনা মূল্যে নিজের চেহারা সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাবেন।দিন দিন রিংটোনের বিজ্ঞাপন এত কমে যাচ্ছে কেন? রস+আলোতে এটাই একমাত্র পড়ার বিষয় আমার। প্লিজ ভাইয়া, বেশি করে নতুন স্বাদের উন্নতমানের রিংটোনের বিজ্ঞাপন ছাপিয়ে রস+আলোর মান আরও উন্নত করুন। পারভেজ স্টেডিয়ামপাড়া, মেহেরপুর।এমন করেন কেন? কয়েকটা মাত্র রিংটোনের বিজ্ঞাপন ছাপি, তাতেই তাদের আওয়াজে টেকা মুশকিল হয়ে পড়ে। আরও বেশি ছাপলে তো পরে শব্দদূষণের দায়ে আইনের লোকজন আমাকে ফাঁসিয়ে দেবে। কত চড়াই-উতরাই পাড়ি দিয়ে রস+আলোতে লেখা পাঠাতে হয়। এই যে ধরুন খাম আনতেই কত ধকল—যদি হেলিকপ্টারে করে খাম আনতে যাই, তাহলে ২০ হাজার টাকা, প্রাইভেট কারে গেলে ৫০০ টাকা, রিকশায় গেলে ২৫ টাকা, বাসে গেলে ২ টাকা। খামের দাম তো বাদই দিলাম। তার পরও একটা লেখা ছাপা হয় না। অথচ লেখা ছাপাতে কালি খরচ হয়মাত্র ১০ পয়সার। আমার এত এত খরচের চেয়ে কি বি.স. আপনার ১০ পয়সা বড় হলো? এস এম শাফিন আহমেদগৌরনদী, বরিশাল। ওই ১০ পয়সাও পাঠিয়ে দিন।