ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআচ্ছা, বি. স. ভাইয়া, বলেন তো দেখি, গায়ক এন্ড্রু কিশোর এত বছর বয়সেও কিশোর, কুমার বিশ্বজিত্ সেই কবেই বিয়ে করেছেন অথচ এখনো নাকি কুমার। এদিকে বেবি নাজনীন মাঝবয়সী হয়েও নাকি এখনো বেবি অর্থাৎ শিশু। এর কারণ কী? ‘ঝাতি ঝানতে চায়।’ সুমন সোনালী জুট মিল্স, খুলনা। বাংলাদেশেকোন জিনিসটার নামে আর কাজে মিল আছেবলুন! এই যে দেখুন, এই ক্রোড়পত্রে না আছেরস, না আছে আলো, তার পরও এটার নাম রস+আলো। দেশ কি আর সাধে রসাতলে যাচ্ছে! দ্রুত রস+আলোর নাম পরিবর্তন করে কষ+অন্ধকার রাখা উচিত। সবাই কী বলেন?একটি মাঠে একটি ষাড় ও একটি গাভি ঘাস খাচ্ছিল। অনেকক্ষণ ঘাস খাওয়ার পর এদের পেট ভরে গেল। তবু তারা ঘাস খেতেই থাকল। তখন গরু দুটোর রাখাল এসে প্রথমে ষাড়টিকে তারপর গাভিটিকে নিয়ে মাঠ থেকে বের করে গোয়ালে রাখল। বলুন তো ভাইয়া, ওপরের গল্পে ভুল কী? শুদ্ধটা কী হবে?ফামিহা ফারহিনস্কলাস্টিকা, উত্তরা, ঢাকা।রাখাল এসে প্রথমে গাভিটিকে পরে ষাড়টিকে নিয়ে গেল। লেডিস ফার্স্ট। এ ছাড়া তো কিছু মাথায় আসছে না। পরীক্ষায় পাস করলাম নাকি ফেল মারলাম বুঝতে পারছি না। আমাকে এক ঘণ্টার জন্য প্রথম আলোর সম্পাদক বানালে আমি কী করতাম জানেন? প্রথমেই আপনার চাকরি নট করে দিতাম। তারপর আমার লেখা দিয়ে রস+আলো ভরে দিতাম। তানহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। পাঠকের মারের হাত থেকে আপনাকে কে বাঁচাত, শুনি!