ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীসব লেখাই ডাস্টবিনে ফেলে দেওয়া ঠিক না। অন্তত কাছের আত্মীয়-স্বজনের লেখাগুলো ছাপিয়ে নৈতিক দায়িত্বটুকু পালন করা উচিত আপনার। তা কেমন আছেন, দুলাভাই? আপাসহ বাড়ির সবাই ভালো? শিবলী ওয়াহিদ হাবুল্যা, বাঘারপাড়া, যশোর। আমি ভালো। তা এই লেখা পড়ার পর আপনার আপা আপনাকে ভালো রেখেছে তো?২০৫০ সাল। এক লোক আমার সামনে দাঁড়িয়ে বলছে, ‘ভাই, তখন অনেক লেখা পাঠিয়েছেন কিন্তু একটাও ছাপি নাই। কান ধরে মাপ চাইছি। আজকে যদি আপনি একটা লেখা না দেন তাহলে আমার চাকরি শ্যাষ।’ তারপর লোকটার সে কি হাউমাউ করে কান্না! তখনই আমার ঘুম ভেঙে গেল। বলুন তো লোকটি কে?শাহাজালালএম এম কলেজ, যশোর।পাঠক, এটা আপনাদের জন্যও কুইজ। বলুন তো লোকটি কে? (আমি একটু সহজ করে দিচ্ছি, এই লোকটি রস+আলোর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।) ১০৮ সংখ্যায় নির্মলেন্দু গুণের ‘জয়য়য়...বাংলা’ পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আমার ধারণা, হুমায়ূন ও নির্মলেন্দু গুণের কানের পর্দা কাঁপানো স্লোগান শুনে ভুট্টো তখনই কাপড় নষ্ট করে ফেলেছিল। বারবার এই কথা মনে হচ্ছে আর এক মনে হেসেই চলছি। ফয়সাল জামানএম এম কলেজ, যশোর। রেকর্ড বুকে লিখে রাখার মতো ঘটনা। কেউ একজন রস+আলোর একটা লেখা পড়ে হেসেছে! ওরে কে কোথায় আছিস, ফয়সাল ভাইয়ের একটা ছবি তুলে গিনেজ বুকে পাঠিয়ে দে।