ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোতে এক সময় একটা বিভাগ ছিল, ‘আপনার ছবি, আমাদের ক্যারিকেচার’। বিভাগটি কি বন্ধ হয়ে গেছে? আবার শুরু করার কি কোনো সম্ভাবনা আছে? ইয়াছিন আরাফাত লোহাগড়া, চট্টগ্রাম। না। কোনোই সম্ভাবনা নেই। কারণ এই বিভাগে নিজেদের ছবি না পাঠিয়ে অনেককেই নিজের বন্ধুবান্ধবীর (তাদের না জানিয়ে) ছবি পাঠানোয় বেশি উৎসাহী দেখা গেছে। প্লিজ, বি.স. ভাইয়া, খুদে পাঠকদের জন্য রস+আলোর একটা সংখ্যা বের করেন। সেখানে যেন কোনো বড়দের লেখা না থাকে। প্লিজ, প্লিজ, প্লিজ!সাদিয়া তাসনীমসপ্তম শ্রেণী, সরকারি বালিকা বিদ্যালয়, বগুড়া।খুদে পাঠক বলতে কী বোঝায়? যারা উচ্চতায় ছোট? ঠিক আছে, পাঁচ ফুটের নিচে যাদের উচ্চতা তাদের জন্য একটা সংখ্যা করা যায়কি না সেটা নিয়ে গালে হাত দিয়ে অনেকক্ষণ ভাবতে হবে। এত বড় একটা সিদ্ধান্ত এক্ষুনি তো আর দিয়ে দেওয়া যায়না। ১০৭ সংখ্যায় ‘গালাগালি দিয়েযদি ভালো কিছু হয়, তবে গালাগালিই ভালো’ লেখাটি খুব ভালো হয়েছে। লেখককে ধন্যবাদ। এ রকম লেখা আরও চাই। আজম খানসাভার, ঢাকা।মামাবাড়ির আবদার আর কি। চাইলেই পাওয়া যাবে যেন। লেখককে নগদে ধন্যবাদ নিয়ে নিতে অনুরোধ করছি।শীতকাল চলে গেল বলেই কি আমাদের ঠকিয়ে রস কম দিয়ে বেশি করে বিজ্ঞাপন দিচ্ছেন? প্লিজ, পুরো রস দিন।অনন্যা, সোনাপুর ডিগ্রি কলেজ।