ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, বন্ধুরা বলে, আমি নাকি ১০০ টাকার প্রাইজবন্ডের আশায় প্রশ্ন পাঠাই। প্লিজ, আপনি বন্ধুদের বলে দিন যে, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজের আশায় গীতাঞ্জলি লেখেননি, গীতাঞ্জলি লেখার কারণেই নোবেল প্রাইজ পেয়েছিলেন। রোকনুজ্জামানআনন্দমোহন কলেজ, ময়মনসিংহ রোকনুজ্জামানের বন্ধুরা শুনে (পড়ে) রাখুন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজের আশায় গীতাঞ্জলি লেখেননি, গীতাঞ্জলি লেখার কারণেই নোবেল প্রাইজ পেয়েছেন। কিন্তু রোকনুজ্জামান তো রবীন্দ্রনাথ না। তাই তিনি ১০০ টাকার প্রাইজবন্ডের জন্যই...।অনেক দিন ধরেই বি.স. ভাইয়াকে একটা কথা বলব বলে ভাবছি। আজ বলেই ফেলি। আমার বন্ধুদের মাঝে না অনেক সুন্দর ছেলেমেয়েও আছে...ভাবছি আপনি ছেলে হলে মেয়ে বান্ধবীদের সঙ্গে আর মেয়ে হলে ছেলে বান্ধবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। (আমার লেখাগুলো নিয়মিত ছাপবেন আশা করি।)নাহিনসিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জনাহিন যাদের ছেলে বান্ধবীবলেছেন, আজ তাদের হাতে কী মারটাই না খাবেন। আহা, ভাবতেই জলে চোখ ভিজে যাচ্ছে।আচ্ছা বি.স. ভাইয়া, দুনিয়াতে সব মানুষ উত্তর খুেঁজ বেড়ায় আর আপনি এমন একটি বিভাগ খুলে বসলেন যার জন্য আমাদের প্রশ্ন খুঁজে বেড়াতে হয়। কেন?রফিকুল ইসলামকবিরাজবাড়ি, চাটখিল, নোয়াখালীউত্তর খোঁজার হাত থেকে আপনাদের রেহাই দেওয়ার জন্যই আমরা এমন একটা বিভাগ খুলেছি। এই পৃথিবীর সবাই শুধু নানা প্রশ্নের উত্তর খোঁজে। উত্তর না পাওয়ার যে বেদনা, তা আমরা বুঝি। আপনাদের বেদনা লাঘবের জন্যই আমরা।