ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীআচ্ছা বি.স. ভাইয়া, আপনি কি কাগজ খান? আমার মনে হয়খান। না হলে আমার লেখাগুলো কোথায় যায়? আচ্ছা, কীভাবে খান বলুন তো? আমিও খাওয়ার চেষ্টা করি। রস দিয়ে খান নাকি তেল, ঝাল, লবণ দিয়ে ফ্রাই করে খান? সাদিয়া তাসনীমসপ্তম শ্রেণী, ভি এম স্কুল, বগুড়া আমি তো এমনি এমনি খাই। তবে আমার সবচেয়ে প্রিয় হলো গরম গরম চায়ে ভিজিয়ে কাগজ খাওয়া। মোবাইল ফোন পাঠক সংখ্যায় আমার শ্বাসরুদ্ধকর লেখাটি খুঁজে না পেয়ে যারপরনাই হতাশ। এ ধরনের রোমান্টিক লেখা বাতিল বাক্সে ফেলার দুঃসাহস বি.স.-এর নেই আমি নিশ্চিত। তাই নামলাম রহস্য উদ্ঘাটনে। কিন্তু এ কী! হলের ডাকবাক্সেই সযতনে পড়ে আছে চিঠিটি। সোহেল নওরোজবাকৃবি, ময়মনসিংহ ভাগ্যিস লেখাটি আমি ভুল করে ছাপিয়ে ফেলিনি। ইয়ে মানে বিদ্যুৎ আছে তো? আমার লেখাটা কি পড়তে পারছেন? এই যাহ! রস+আলো অফিসে তো বিদ্যুতই ছিল না কালকে। ফলে সংখ্যাই ছাপানো যায়নি। এখন যেটা পড়ছেন সেটা হলো ডিজিটাল রস+আলো। এই রস+আলো ছাপতে বা তৈরি করতে কোনো বিদ্যুতের প্রয়োজন হয়না।মাহবুবা শারমিনকালকিনি, মাদারীপুর তাই তো বলি দেশে বিদ্যুৎ এত কম থাকে কেন? পুরো দেশটাই তাহলে ডিজিটাল হয়ে যাচ্ছে। যত কম বিদ্যুৎ থাকবে তত বেশি দেশ ডিজিটাল হবে।বি.স. ভাইয়া, ডাকযোগে পাওয়া বিভাগে শ্রেষ্ঠ একজন পত্রলেখককে মোবাইলে টক টাইম দেওয়া যায় না?মোকাদ্দেস হোসেনগ্রাম-পাঙ্গাসী, সিরাজগঞ্জ