ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপাঠকসংখ্যা (১১৩ সংখ্যা) মোবাইল ফোন হাতে পেয়ে এক নিমিষে পড়ে শেষ করলাম। কিন্তু দুঃখ পেলাম মাঝের পাতা দেখে। কী দোষ করেছিল মাঝের পাতা? এত্ত বড় এক মোবাইলের বিজ্ঞাপন! না দিলে হতো না? এস অচিন্ত্যজিলাদারপাড়া, বগুড়াওই সংখ্যা প্রকাশের পর বিজ্ঞাপনদাতারা আমাদের জানিয়েছেন, এত্ত বড় একটা পাঠকসংখ্যা, আর মাত্র এই কয়েকটা বিজ্ঞাপন? আরও কয়েকটা দিলে হতো না?তবুও তো অনেক ভালো যে মোবাইল ফোন সংখ্যায় মোবাইলেরই বিজ্ঞাপন গেছে। ১১২ সংখ্যার ২২ পাতায় প্রকাশিত ওয়াল হ্যাঙ্গারগুলো আমার খুব পছন্দ হয়েছে। ওগুলো আমি কিনতে চাই।পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর খুবই ভালো কথা। কিনুন। সেটার জন্য কি আবার অনুমতি নিতে হবে নাকি! এমনকি আপনি কিনে যদি আমাকে কয়েকটা গিফটও করতে চান তাহলেও অনুমতি নিতে হবে না। পাঠিয়ে দেবেন।প্রিয়/প্রিয়া বি.স, আপনাকে সবাই ভাইয়া বলে সম্বোধন করে থাকে। অথচ মজার ব্যাপার হলো, আপনি ছেলে না মেয়েএ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদের হাতে নেই। এমতাবস্থায় জাতির এই ক্রান্তিলগ্নে যখন সবাই দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে ভুগছে তখন এই বিভ্রান্তিময়পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিতে আপনি এগিয়েআসুন।হাটে শব্দ করে হাঁড়ি ভাঙুন।ছেলে হলে কোনো কথা নেই, মেয়ে হলে বৈবাহিক অবস্থা জানিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্য-প্রস্থের ছবি ছাপুন।মো. শাহজালালএম এম কলেজ, যশোর তাহলে তো আর কোনো কথা নেই।