ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীসিমু আপুর লেখা আমার খুবই ভালো লাগত (লাগে)। ভাবতাম, কী মেধাবী একটা মেয়ে! তার স্বামীর নাম আবার নাসের। আহা রে, এত অল্প বয়সে বিয়ে করল মেয়েটা! অবশ্য নিশ্চিত ছিলাম যে আমার চাইতে বেশি সুন্দরী নয় সিমু। কিন্তু ইনি যে মোটেই কোনো ‘আপু’ নন, বরং বিশুদ্ধ একজন ‘ভাইয়া’ তা অনেক দিন পর জেনেছি। জেনে খুব ভালো লাগল।রেজওয়ানা আফরিনএম এম কলেজ, যশোর।ভালো লাগা পর্যন্ত ঠিক আছে। আবার বহিঃপ্রকাশ দেখাতে যাবেন না যেন।স্নেহের বিভাগীয় সম্পাদক, আমি তোমার প্রপিতামহের প্রপিতামহী, স্বর্গ হইতে লিখিতেছি। এই চিঠি পেয়ে নিশ্চয়ই তুমি পুলকিত হইয়াছ। তুমি জানিয়া আরও পুলকিত হইবে যে, মর্ত্যে প্রকাশিত তোমাদিগের রস+আলো পাঠ করিয়া স্বর্গের গুণিজনেরা অত্যন্ত প্রসন্ন হইয়াছেন। রবিঠাকুর তো প্রথম দিন পাঠ করিয়াই ‘অতি খাসা, অতি উত্তম’ কহিতে কহিতে জ্ঞান হারাইয়া ধপাস করিয়া পড়িয়া গিয়াছিলেন। সুকান্ত একবার ইহার সমালোচনা করিলে শেকসপিয়ার ছাতার বাড়ি দিয়া সোজা করিয়া ফেলিয়াছিলেন। যাহা হউক, ভালো থাকিতে পারিলে থাকিও। ঈশ্বরকে কহিয়া তোমার জন্য স্বর্গের একটি রুম বুকিং দিয়া রাখিব, যদি এই লেখা ছাপাও। আর নইলে নরকের একখানা বৃহদাকার রুমও ফাঁকা রহিয়াছে। স্বর্গ হইতে, তোমাদিগের সকলের শ্রদ্ধেয়া নোশিন তুবা স্বর্গের ষষ্ঠ ধাপ (ষষ্ঠ শ্রেণী), ক্যান্টনমেন্ট পা. স্কুল অ্যান্ড কলেজ, স্বর্গপুর (রংপুর)। নোশিন দাদু, আপনার চিঠি পাইয়া খুবই ভালো লাগিল। কিন্তু দাদু, আমাকে নরকের ভয় দেখানো কি ঠিক হইল, ঢাকায় থাকিতে থাকিতে নরকে অভ্যস্ত হইয়া পড়িয়াছি অনেক আগেই।