ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীপাঠকসংখ্যা ছাড়া এমনি যেকোনো সংখ্যায় আমরা পাঠকেরা গল্প পাঠালে কি দু-একটা ছাপা হবে? আর বাচ্চাদের জন্য সংখ্যাটা কি বের করবেন? সাদিয়া তাসনীম৭ম শ্রেণী, বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া আপনার প্রথম প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো—অপেক্ষা করছি, দেশের বাচ্চা-কাচ্চার সংখ্যাটা আরেকটু বাড়ুক, তখন না-হয় বের করব।রস+আলোর ১১৮ সংখ্যায় বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে নিয়ে অনেক লেখা ও কার্টুন ছাপা হয়েছে। ভাইয়া, আমি যদি দেশের দ্বিতীয় এভারেস্টজয়ী হতে পারি, আমাকে নিয়েও কি এই রকম একটা সংখ্যা বের হবে।জহির উদ্দিন লস্করবিএসএস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবশ্যই হবে। আপনি উঠে পড়ুন এভারেস্টে। শুধু আপনি নন, দ্বিতীয় যে-ই হবে, তাকে নিয়ে অবশ্যই রস+আলোতে লেখা ও কার্টুন ছাপা হবে। আপনি অন্তত আপনাকে নিয়ে রস+আলোতে একটা সংখ্যা বের হবে এই আশায় হলেও এভারেস্টে উঠে পড়ুন। এই তো সেদিন গিয়েছিলাম বি.স. ভাইয়ার বাড়ি। দেখলাম, মিসেস বি.স. রান্নার জ্বালানিতে ব্যবহার করছে আমাদেরই পাঠানো খাম, পোস্টকার্ড আর লেখার কাগজ। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।সাইফুল ইসলামগাংনী, মেহেরপুর কথা সত্য। তাহলে সেই দিন চুলার ওপর থেকে মাছের মাথাটা আপনিই সরিয়েছিলেন, তাই না? ভালোই হলো, এত দিন বেশ টেনশনে ছিলাম।