ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, শুনলাম আপনি নাকি হাত দেখতে জানেন! প্লিজ ভাইয়া, আমার হাতটা একটু দেখে দিন না। আমার হাতের এক কপি ছবি ফটোকপি করে পাঠিয়ে দিলাম। প্রদীপ চক্রবর্তীকল্যাঙ্গী, সেনবাগ, নোয়াখালী আপনার হাতের ফটোকপিটা পেলাম। আপনার তো অনেক সমস্যা। আপনার ওপর শনি ভর করবে। বৃহস্পতি অনেক দূরে। আপনার একটা পাথর দরকার। টাকা-পয়সা নিয়ে চলে আসেন অফিসে। বি.স. ভাইয়া, একটা কলম হারিয়ে ফেলেছি। পাঁ...চ টাকা দাম! একটা খামের দাম তিন টাকা। অর্থনৈতিক এই মন্দার দিনে কলমটা কীভাবে খুঁজে পাই, বলেন তো। সাইফুল ইসলামভাটপাড়া, গাংনী, মেহেরপুর তার আগে বলেন চিঠিটা কি কলম হারিয়ে যাওয়ার পর লিখেছেন, না আগে লিখেছিলেন?মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। কতই না বিচিত্র সেসব প্রশ্ন। বি.স.-এর মতো গণ্যমান্য (জঘন্য!) ব্যক্তিকে প্রশ্ন করে আর বিব্রত করতে চাই না। তার চেয়ে অফ থাকাই শ্রেয়। আচ্ছা, মস্তিষ্কের কোন অংশে এসব প্রশ্ন উৎপন্ন হয়ে হার্টের কয় নম্বর সেক্টরে কত বিভবে ধাক্কা খেয়ে নিউরনের কোন সার্কিটে কত ডিগ্রি কোণে কত গতিতে কত ন্যানো সময়ে সঞ্চিত হয় (প্রশ্নের নমুনা)?সোহেল নওরোজবাকৃবি, ময়মনসিংহ আচ্ছা কৃষি বিশ্ববিদ্যালয়ে কি পদার্থ, রসায়ন এবং মেডিকেলের সাবজেক্টও পড়ানো হয়? নাকি একসাথে অনেক বিষয়ে পড়াশোনা করে সবজান্তা হওয়ার চেষ্টা করছেন?