ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীচেয়ারে বসলাম। চোখের চশমাটাকে বেশ একটা ভাব নিয়ে ঝাঁকিয়ে নিলাম। এবার টেবিলের ওপর পড়ে থাকা লেখাগুলোয় চোখ বোলালাম। জঘন্য, কী জঘন্য, সব আজেবাজে লেখা। কাগজগুলো দুমড়ে-মুচড়ে ময়লার ঝুড়িতে ছুড়ে মারলাম। ভাইয়া, ওগুলো ছিল আসলে আমার লেখা। কান ধরেছি, আর রস+আলোয় লিখতে যাব না।রেজওয়ানা আফরিনএমএম কলেজ, যশোর। পাঠক, শিখুন। রেজওয়ানা আফরিনকে দেখে শিখুন। কীভাবে নিজের লেখার সমালোচনা করতে হয়। একটা লেখা অনেকবার পড়ুন। এরপর ছিঁড়ে ফেলে দিন। ভালো না হলে কী দরকার রস+আলোয় লেখা পাঠানোর?খুব শিগগিরই আমি মঙ্গল গ্রহে যাচ্ছি। কয়েকজনকে সঙ্গে নিয়ে যাওয়ার কথাও ভাবছি। আগ্রহীরা অতিসত্বর ৫০০ টাকা নিয়ে যোগাযোগ করুন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ চলছে। আসনসংখ্যা সীমিত।রেহানা রিমিপূর্ব গোয়ালপাড়া, ঠাকুরগাঁও। ওপরওয়ালা আপনার মঙ্গল করুন। এ দুনিয়ায় তো আর কিছু হলো না। দেখুন, মঙ্গলে কিছু করতে পারেন কি না। আর যাঁরা ওনার সঙ্গে যেতে চান, তাঁরা অবশ্য টাকা নিয়ে আমার সঙ্গে দেখা করলেও চলবে।ভাইয়া, মনে আছে রসবার্তার কথা? কী সুন্দর রসে ভরা বার্তা পাঠাত পাঠক। আহ! ভাবলেই নস্টালজিক হয়ে পড়ি। কী করব, বুলন তো।মিকসেতু মিঠুসুন্দরগঞ্জ, গাইবান্ধা। না তো! কী ছিল ওটা? এমন কিছু নিশ্চয় ছাপানো উচিত হবে না, যা দেখে মানুষ অতীতে ফিরে যাবে। আমাদের উচিত অতীতে নয়, সামনে এগিয়ে যাওয়া। এমন কিছু ছাপানো উচিত, যা দেখে আপনারা সামনে এগিয়ে যেতে পারেন।