ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভ্রাতা কেমন আছেন? আমি সদ্য ছ্যাঁকা খাইয়া ব্যাঁকা হইয়া আপাতত প্রেমহীন বেকার অবস্থায় খুবই লজ্জা এবং অপমানের সহিত দিনযাপন করিতেছি। তা ভাইজান, আমার মাথায় একটা যুগান্তকারী বুদ্ধি উঁকি দিয়েছে। একটা প্রেমিক-প্রেমিকা সরবরাহ প্রতিষ্ঠান খুলতে চাচ্ছি। অফার থাকবে দুই রকম। প্রিপেইড আর পোস্টপেইড। পোস্টপেইডে মাসে লাইন চার্জও থাকবে। ভাই, কিচ্ছু মনে নিয়েন না। বুঝছেন তো, আমার মানসিক অবস্থা বেশি ভালো না। শুধু এইটুকু বলব, আজকালকার প্রেম মোবাইলের সিমের মতো হয়ে যাচ্ছে, সস্তায় আসে, সহজেই চলে যায়। খালিদ হাসানবীরগঞ্জ, দিনাজপুর দোয়া করি, আপনি জীবনে আরও অনেক বড় দার্শনিক হোন, প্রয়োজন হলে এর জন্য আরও কয়েকটা...!এত লেখা পাঠাই তবু কোনো লেখা ছাপা হয় না। আমি তো আর ভেজাল লেখা পাঠাই না। তবু কেন আমার লেখা ছাপা হয় না? এস অচিন্ত্যরহমাননগর, জিলদারপাড়া, বগুড়া ভেজাল না পাঠালেই যে লেখা ছাপা হবে এমন কোনো কথা নেই। ভেজালবিহীন সুস্বাদু লেখা পাঠাতে হবে।বি.স. ভাইয়া, কী বলব? আসলে আপনাকে আমার কিছু বলার নাই।মোকাদ্দেস হোসাইন হাট পাঙ্গাশী, সিরাজগঞ্জ কী আশ্চর্য! জায়গার অভাবে আমারও না আপনাকে কিছু বলার ছিল না।