ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীও মাই গড! এত্ত আইডিয়া! এই যাহ্! মাথায় এত আইডিয়া যে কান দিয়ে বের হয়ে যাচ্ছে। একি! নাক-মুখ দিয়েও যে আইডিয়া বের হচ্ছে। জানেন বি.স. ভাইয়া, আমি কিছু করতে বসলেই মাথায় আইডিয়া এসে গিজগিজ করতে থাকে। কী করি বলুন তো?সাইমা আহমদঅষ্টম শ্রেণী, নাচোল উচ্চবিদ্যালয়, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। অনেক উপায় আছে। যেহেতু আইডিয়াগুলো পোকামাকড়ের মতো গিজগিজ করছে, সেহেতু আইডিয়ানাশক ব্যবহার করতে পারেন। অথবা নাক, কান ও মুখের পরিবর্তে দেখেন কোনোভাবে আইডিয়াগুলোকে হাত দিয়ে কলমের মাধ্যমে সাদা কাগজের ওপর ফেলা যায় কি না। যদি যায়, আইডিয়াসমৃদ্ধ কাগজখানা পত্রবাহক মারফত রস+আলোর ঠিকানায় পাঠিয়ে দিন। তবে ভুলেও কোনো নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে যাবেন না।বি.স. ভাইয়া, প্রতিদিন আব্বুর সঙ্গে তর্ক হয়। ওনার মতে, আগের যুগের লোকেরা নাকি বেশি ট্যালেন্ট ছিলেন। নানা রকম যন্ত্র তাঁদের যুগে আবিষ্কৃত হয়েছে। গান, সিনেমা, রেডিও, টেলিভিশন, বেতার যোগাযোগ—সবকিছুই আগের যুগের মানুষেরা আবিষ্কার করে গেছেন। আমরা নাকি শুধু ওইগুলোর সুফল ভোগ করা ছাড়া আর কিছুই করতে পারি না। আচ্ছা, আব্বুকে কীভাবে বোঝাই, ট্যালেন্ট এখনো আছে?পারভেজস্টেডিয়ামপাড়া, মেহেরপুর। আব্বুকে বলবেন, আগের যুগের মানুষের কাজগুলো যাঁরা ধরে রেখেছেন, তাঁরা এ যুগেরই মানুষ। সুতরাং তাঁদের ট্যালেন্ট কিন্তু নির্ভর করছে আমাদের ওপর। বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু সব ফেলে দেব—এসব বলে হুমকি দিন।