ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীভাইজান, ভাবছেন ভুলে গেছি, তাই না? এত্ত বোকা না আমি। কিছুই ভুলি নাই। সব মনে আছে। কেমনে, কবে, কোথায়, কাহিনি শুরু করছেন সবাই জানি। ভাবছেন পার পেয়ে যাবেন? সেটা আর হতে দিচ্ছি না। কোনো মাফ নেই আপনার। তলে তলে এত কিছু আর আমরা সবকিছু জেনেও না জানার ভান করব এটা ভাবলেন কী করে আপনি? শোনেন সেঞ্চুরির পর কোনো পার্টি দেন নাই বলে কিছু বলি নাই। কিন্তু সামনে দেড় শ হলে কিন্তু পার্টি ছাড়া আপনাকে ছাড়ছি না।কথাটা যেন মনে থাকে।ফয়সাল জামানসরকারি এমএম কলেজ, যশোর অসুবিধা নেই, আমার মনে না থাকলেও আপনি যেহেতু ভুলবেন না তাই আমাকে আবার মনে করিয়ে দিয়েন। কিন্তু মনে করিয়ে দিতে দিতে যদি দেড় শ পার হয়ে যায় তখন ডাবল সেঞ্চুরির জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় থাকবে না। বি.স. ভাইয়া, আপনার বিরুদ্ধে আমি ১৪৪ ধারায় মামলা করব। কারণ, আমি সবজান্তা বিভাগে অনেক মজার মজার প্রশ্ন পাঠায় কিন্তু সেগুলো আপনি না ছেপে কী সব আজেবাজে প্রশ্ন ছাপান। আমি খামের ভেতর করে প্রশ্ন পাঠাই এই জন্য কি আপনি আমার প্রশ্ন দেখতে পান না? দয়া করে খামের ওপর না খুঁজে খামের ভেতর প্রশ্ন খোঁজেন। অনেক ভালো ভালো প্রশ্ন পাবেন সেখানে। সুজনজামান প্লাজা, বিয়ানীবাজার, সিলেট সুজন, আপনি এই চরম সত্যি বিষয়টা কীভাবে অনুধাবন করলেন? আপনার চৌদ্দগুষ্টির মধ্যে কী কেউ ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিল নাকি? আর বিষয়টা হচ্ছে সামান্য একটা প্রশ্নের জন্য আস্ত একটা খাম খোলা অনেক ঝামেলার। প্লিজ, সবজান্তায় সবাই পোস্টকার্ডে প্রশ্ন পাঠানোর চেষ্টা করবেন। পোস্টকার্ড না পেলে খামই সই।