ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোর বি.স কেমন আছেন সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আমি নিয়মিত রস+আলো পেলেই হলো। তবে সমস্যা হচ্ছে একটা রস+আলো দিয়ে পুরো এক সপ্তাহ কাটানো সম্ভব হয় না। তাই আমার মতো এই রকম পাঠকের কথা মাথায় রেখে সপ্তাহে দুইটা রস+আলো বের করা যায় না?সালাহ্ উদ্দিনব্র্যাক ব্যাংক লি, রায়পুর, লক্ষ্মীপুর সবাই মিলে কষ্ট করার কী দরকার। আপনি এক কাজ করেন, প্রতি সোমবার দুইটা রস+আলো কিনবেন। এতে আশা করি আপনার সমস্যা মিটবে। কিছুদিন আগে রস+আলো এক সতীন (১০৩ সংখ্যা) এল। আবার প্রায় দেড়-দুই বছরের পর দুই সতীন (২০৩ সংখ্যা) আসবে। তখন মোট তিন সতীন মিলে আবার ঝগড়া হবে কি না, সেই দুশ্চিন্তায় আছি।শুকদেব শীলকুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। বেশি দুশ্চিন্তা করবেন না। শুধু দোয়া করেন সব কটা সতীনকে যেন ঠিকঠাক মতো ঘরে তুলতে পারি। বি.স ভাইয়া আমি আপনার বিরুদ্ধে ০.৪৪ ধারায় মামলা করব। কারণ, আমি সবজান্তা বিভাগে কাঁঠালের রসের চেয়েও আরও রসালো প্রশ্ন পাঠাই, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর পাই না। এটা কি আমি পোস্টকার্ডে প্রশ্ন না পাঠিয়ে খামের ভেতর পাঠাই এই জন্য?সুজনজল্লারপাড়, বিয়ানীবাজার,সিলেট নাহ। আমার মনে হয়, আপনার অতি রসালো প্রশ্নগুলো ডাক বিভাগের লোকেরা কিংবা ওখানকার পিঁপড়াগুলো খেয়ে ফেলে।