ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীরস+আলোর অনেক নিয়মিত বিভাগ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই একটা ‘বিভাগ সংরক্ষণ কমিটি’ গঠন করা দরকার। জীবন কুমারবাঘা, রাজশাহী ঠিক কথা। রবীন্দ্র-পরবর্তী যুগে এর চেয়ে ঠিক কথা আর কেউ বলেনি। কিন্তু মুশকিল হলো, অনেক আগেই আমরা একটা ‘বিভাগ সংরক্ষণ কমিটি’ করেছিলাম। কিছুদিন যেতে না যেতেই সেই কমিটিও বিলুপ্ত হয়ে গেছে। এখন ভাবছি, কমিটির বিলুপ্তি ঠেকাতে আমরা একটা কমিটি করব।রস+আলো তার পাঠকদের যে কতটা মূল্যায়ন করে তা পাঠকসংখ্যা এলেই খোলাসা হয়। জীবন থেকে নেওয়া সংখ্যায় ৮২ জন পাঠকের শতাধিক লেখা স্থান পেয়েছে। পাঠকদের জন্য জায়গা ছেড়ে দিতে বিজ্ঞাপনদাতারাও কার্পণ্য করেনি (মাত্র ৬ পৃষ্ঠা)। এ উদারতার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।সোহেল নওরোজবাকৃবি, ময়মনসিংহ রস+আলোকে তেল+আলো বানানোর যে অপচেষ্টায় আপনি লিপ্ত আছেন, তার তীব্র প্রতিবাদ জানাই। আপনি এত বড় একটা তেলের খনি, অচিরেই ইঙ্গ-মার্কিন বাহিনীআপনাকে আক্রমণ করতে পারে।‘বিখ্যাতদের মজার ঘটনা’ বিভাগে কি লেখা পাঠানো সম্ভব? আমার প্রশ্নের উত্তর না দিলে কিন্তু তোমাকে পুলিশে ধরিয়ে দেব। আমার চাচ্চু পুলিশ। আমি জানি, তুমি দিনে কয় কেজি কাগজ বেচো।মাসাবা নাদিয়াকরোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা হ্যাঁ, পাঠানো যাবে। আমি কয় কেজি কাগজ বেচি সেটা তুমি কীভাবে জানো এখন বুঝতে পারলাম। আমি যে পুলিশের কাছে কাগজ বেচি, উনিই তাহলে তোমার পুলিশ চাচ্চু?