ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত চড়াই-উতরাই পাড়ি দিয়ে রস+আলোতে লেখা পাঠাতে হয়! এই যে ধরুন, খাম আনতে কত ধকল। এরপর তো লিখতে হয়। লেখার জন্য কলম দরকার; কাগজ দরকার সবচেয়ে বড় যে বিষয়টা দরকার—আইডিয়া। একটা বিষয় নিয়ে কতটা ধৈর্য থাকলে লেখা যায় আপনার কি কোনো ধারণা আছে, বি.স. ভাইয়া? এরপর খামে ভরে, ঠিকানা লিখে ডাকবাক্সে গিয়ে ফেলতে হয়! সেই লেখা যদি সময়মতো পাঠক সংখ্যায় ছাপা না হয়, তাহলে কেমনটা লাগে বলুন তো?এস এম শাফিন আহমেদদক্ষিণ বিজয়পুর, বিজয়পুর, বরিশাল। আসলেই আপনাদের অনেক কষ্ট। সেই দিক থেকে আমি অনেক ভাগ্যবান। আমাকে এত কিছু করতে হয় না। কয়েক শ লেখা থেকে পড়ে লেখা বাছাই করি, কম্পোজ করিয়ে, কার্টুন আঁকিয়ে, মেকআপ করিয়ে, প্রেসে পাঠিয়ে বাসায় গিয়ে খেয়েদেয়ে ঘুম দিই। পরদিন ছাপা হয়ে বের হয়। একদম সোজা কাজ!বি.স. ভাইয়া, সারা দেশে প্রচণ্ড রকম বিদ্যুৎ-সংকট চলছে। এ সংকটময় অবস্থায় রস+আলোর আলো দিয়ে এ বিদ্যুৎ- সংকট দূর করা যায় না? এতে রস+আলোর পাঠকেরা অন্ধকারে এ আলো দিয়ে চাই কি রস+আলো মুখস্থও করে ফেলতে পারত। জহির উদ্দিনলোকপ্রসাশন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডিয়াটা খারাপ না। কিন্তু সমস্যা হচ্ছে, এই রস+আলোর ‘আলো’ অংশটা সবাই দেখতে পারে না। দীর্ঘদিন অন্ধকারে থেকে থেকে অনেকের চোখের ওপর অন্ধকার জমে গেছে। বি.স. ভাইয়া,অনেক দিন তো হয়ে গেল, মনে আছে আপনার কী জানি একটা করার কথা?পৃথিবী আলমবিরামপুর, দিনাজপুর হ্যাঁ, মনে আছে।