ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীনামে ও কাজে অনেকেরই মিল আছে। যেমন ঢাকার মেয়র খোকা। খোকারা যেমন সব কাজ করতে পারে না, তেমনি তিনিও। আবার গায়ক হূদয় খান। তিনি তো আমার মতো অনেকেরই হূদয় খাচ্ছেন। তবে রস+আলো কিন্তু নামে ও কাজে পুরোপুরি সফল (বাতাস না সত্যি)।রেজওয়ানা আফরিনএমএম কলেজ, যশোর বুঝলাম। আমার কাছে তো মনে হচ্ছে পুরোটাই বাতাস। যা-ই হোক, এই গরমে বাতাস খারাপ লাগে না।আমি স্বপ্নে দেখলাম যে আমি সেরা প্রশ্নকর্তা হয়েছি। বিস ভাইয়া, সব কাজ ফেলে তড়িঘড়ি করে আমাকে ১০০ টাকার প্রাইজবন্ড পাঠাল এবং আরও আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, ওই দিন প্রাইজবন্ড ড্র হলো এবং তাতেও আমি প্রথম পুরস্কার বিজয়ী হয়েছি। আমি এটা কেন দেখলাম?পারভেজস্টেডিয়াম পাড়া, মেহেরপুর কেন স্বপ্ন দেখলেন, সেটা নিয়ে বেশি চিন্তা করবেন না। কী দেখেছেন, সেটাই আসল কথা। মিষ্টি খাওয়ান।ভাইয়া, আমাকে হয়তো চিনতে পারবেন না। আমার নাম প্রজ্ঞা। থাকি খুলনায়। ডাকযোগে পাওয়া বিভাগটির ওপর আমার খুব রাগ। কারণ এখানে লেখা, মতামতের জন্য সম্পাদক দায়ী নন। বিস তো আমাদের ভাইয়া। আমরা কি আমাদের ভাইয়াকে দায়ী করতে পারি?মাসাবা নাদিয়া প্রজ্ঞাখানজাহান আলী রোড, খুলনা প্রজ্ঞা, তোমার কথা একদমই ঠিক। তোমাদের মতামতের জন্য আমি কেন দায়ী হব বলো? দেখো, কত পাঠক রস+আলোর। তাদের মধ্যে একমাত্র তুমিই বুঝতে পারলে বিষয়টা। তুমি আরও লেখা পাঠাও। তোমার লেখা স্পেশালভাবে ছাপানো হবে (যদি মনে থাকে আর কি)।