ডাকযোগে পাওয়া
মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবৃক্ষের পরিচয় ফলে। বি.স. ভাইয়া, বৃক্ষের পরিচয় জানতে কি ফল ধরা পর্যন্ত অপেক্ষা করতে হবে? পাতা দেখে কি বৃক্ষ চেনা যায় না? আর যেসব বৃক্ষ ফল দেয় না, সেগুলো কীভাবে চিনব? রোকনুজ্জামান জুয়েলইয়েস সদস্য, সনাক, ময়মনসিংহ সদর বৃক্ষ চেনা নিয়ে আর বেশি সময় নষ্ট না করে আপাতত বেশি করে বৃক্ষ রোপণ করুন। এত বৃক্ষ চিনে কী হবে? শেষতক তো কেটেই ফেলবেন। ঘুমের বড়িও খাই না, ঘুমের ঘাটতিও নেই, তার পরও কেন যে এত ঘুম হয় বুঝি না! ঘুমাতে ঘুমাতে আমি বড্ড ক্লান্ত। হা...ই...ই...ই... বি.স. ভাইয়া, মাফ করবেন। আর পারছি না। বড্ড ঘুম পাচ্ছে। আরেক দিন কথা হবে। আনন্দকুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া আপনি বোধহয় সেই সুখী মানুষ, যার জামাকাপড়ও আছে। সাবধানে রাখবেন, এই চিঠি ছাপা হওয়ার পর জনমদুঃখীরা (যাদের ঠিকমতো ঘুম হয় না) আপনার বাসার সামনে লাইন দেবে জামার জন্য। তখন দেখবেন, দ্রুত বড়লোক হওয়ার চিন্তায় রাতারাতি ঘুম কোথায় চলে গেছে। ইদানীং এলিয়েনরা আমার সঠিক ঠিকানা না পাওয়ার কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আপনি কি দয়া করে আমার ঠিকানাটা ওদের ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দেবেন? এলিয়েন কন্যাগুলো কিন্তু দেখতে বেশ। মোহাম্মদ মুহিবুল্লাহমোকামীপাড়া, সাধনপুর, বাঁশখালী, চট্টগ্রাম ও, আপনিই তাইলে সেই লোক! ওরা তো মাত্র গতকালই আমার বাসা থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। বলল, আপনাকে পেলে নাকি তারা তাদের চিড়িয়াখানায় রাখতে পারত।